বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। আধুনিক অর্থনীতির প্রায় প্রতিটি কার্যক্রমই নির্ভর করে নিরবছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ওপর। শিল্পকারখানা, কৃষি, ব্যবস বাণিজ্য পরিবহন, যোগাযোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তি সব ক্ষেত্রেই বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন রয়েছে। একটি দেশের উৎপাদশীলতা ও অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে শিল্প খাতের গুরুত্ব অপরীসিম। বাংলাদেশের শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাকশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, ইস্পাত, সিরামিক, কাগজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যুৎ পরিমাণ ও জ্বালানি প্রয়োজন হয়। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকলে কারখানাগুলো নিয়মিত উৎপাদন চালিয়ে যেতে পারে। উৎপাদন বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কৃষিখাতেও বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব অনেক। সেচযন্ত্র, গভীন নলকূপ, ধান শুকানো, শস্য সংরক্ষণ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহৃত হয়। ফলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কৃষিপণ্য বাজারজাত করা সহজ হয়।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশকে শক্তিশালী করে। দেশি বিদেশি উদ্যোক্তারা নতুন শিল্প ও ব্যবসা স্থাপনের ক্ষেত্রে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেন। ফলে শিল্পখাতের উন্নয়ন বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে সহায়তা করে। বর্তমানে সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগোতে পারে। একই সাথে জ্বালানির সুষ্ঠু ব্যবহার, অপচয় রোধ এবং দক্ষতা বৃদ্ধি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও জ্বালানি শুধু মানুষের প্রয়োজন পূরণ করে না। বিদ্যুৎ শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ভরযোগ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অর্থনীতির প্রায় সব খাতই কোনো না কোনাভোবে বিদ্যুতের ওপর নির্ভরশীল। শিল্পকারখানা পরিচালনা থেকে শুরু করে কৃষি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সব ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। পর্যাপ্ত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ থাকলে উৎপানশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হয়। শিল্পখাতে বিদ্যুৎ হলো উৎপাদনের অন্যতম প্রধান উপাদান। বিভিন্ন কারখানার যন্ত্রপাতি, মেশিন, উৎপাদন লাইন ও সংরক্ষণ ব্যবস্থা পরিচালনায় বিদ্যুৎ প্রয়োজন হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে কারখানাগুলো নিয়মিত উৎপাদন খরচ ও সময়ের অপচয় কমে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ে। বিদ্যুতের মাধ্যমে শিল্পায়ন ও জাতীয় আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এছাড়া বিদ্যুৎ নির্ভর তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে আরও দ্রুত করেছে। কম্পিউটার, ইন্টারনেট, ডেটা সেন্টার, মোবাইল যোগাযোগ ও অনলাইন ব্যবসা পরিচালনায় নির্ভরযোগ্য বিদ্যুৎ অপরিহার্য। ফলে নতুন ব্যবসা, উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বিদ্যুতের অবদান রয়েছে। হাসপাতালের বিভিন্ন চিকিৎসা যন্ত্র, পরীক্ষাগার, টিকাদান ও সংরক্ষণ ব্যবস্থা বিদ্যুতের ওপর নির্ভরশীল। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার, মাল্টিমিডিয়া ও অনলাইন শিক্ষার কার্যক্রম পরিচালনায় বিদ্যুৎ প্রয়োজন।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বৃদ্ধি
বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণ করতে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন, পুরোনো কেন্দ্রের আধুনিকায়ন এবং বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন ধরনের জ্বালানি ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি শিল্প ও কলকারখানার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া গেলে শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন কার্যক্রম আরও নিয়মিতভাবে পরিচালনা করতে পারেন। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও বিদ্যুৎ নির্ভর বিভিন্ন ব্যবসা পরিচালনার সুযোগ পান। কৃষিখাতেও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সুফল পাওয়া যায়। সেচ, কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন কৃষিযন্ত্র পরিচালনায় বিদ্যুৎ ব্যবহার করা যায়। ফলে কৃষির উৎপাদশীলতা বাড়ানো এবং কৃষিপণ্যের অপচয় কমানো সহজ হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে ব্যবসা বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও সচল রাখা সম্ভব হয়। নতুন বিনিয়োগ ও শিল্পায়নের জন্যও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো গেলে ভবিষ্যতে জ্বালানি বৈচিত্র্য ও পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রেও সুবিধা তৈরি হতে পারে। বাংলাদেশে একটি স্থিতিশীল ও টেকসই গড়ে উঠবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসার
বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও বায়োমাসের মতো নবায়নযোগ্য উৎস থেকে পরিবেশবান্ধবভাবে বিদুৎ ও জ্বালানি উৎপাদন করা যায়। বিশেষ করে বাংলাদেশের গ্রাম ও দূরবর্তী অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ালে প্রাকৃতিক গ্যাস, কয়লা ও তেলের মতো সীমিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো যায়। একই সাথে বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌরবিদ্যুৎকেন্দ্র, সোলার প্যানেল, বায়ু গ্যাস ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়লে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও অর্থনীতিতে অবদান
বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাস একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার উৎপাদন ও বিভিন্ন বাণিজ্যিক কর্মকান্ডে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়ে আসছে। দেশের নিজস্ব গ্যাস সম্পদ অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে এবং বিভিন্ন খাতে জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় যা শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। ফলে গ্যাস সরবরাহের সাথে দেশের বিদ্যুৎ উৎপাদন ও অর্থনৈতিক কর্মকান্ডের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিল্প ও কলকারখানায় প্রাকৃতিক গ্যাস, জ্বালানি ও উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বয়লার, চুল্লি ও অন্যান্য যন্ত্রপাতি পরিচালনায় গ্যাস প্রয়োজন হয়। বিশেষ করে সার, খাচ, ইস্পাত, সিরামিক, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ শিল্প উৎপাদন সচল রাখতে সহায়তা করে এবং শিল্পায়নের প্রসারে ভূমিকা রাখে। প্রাকৃতিক গ্যাস সার উৎপাদনেরও গুরুত্বপূর্ণ কাচামাল হিসেবে ব্যবহৃত হয়। কৃষিনির্ভর বাংলাদেশের জন্য সার উৎপাদন গুরুত্বপূর্ণ হওয়ায় গ্যাসের ব্যবহার কৃষি অর্থনীতির সাথেও সম্পর্কিত। দেশিয়ভাবে সার উৎপাদনের সুযোগ থাকলে আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয় এবং কৃষি উৎপাদন ব্যবস্থায় সহায়তা পাওয়া যায়।
কয়লা ও অন্যান্য জ্বালানি সম্পদের ব্যবহার
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থায় কয়লা এবং অন্যান্য জ্বালানি সম্পদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, কৃষি ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য বিভিন্ন ধরনের জ্বালানির প্রয়োজন হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, তরল জ্বালানি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে সহায়তা করে। কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদন ও কিছু শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। বিদ্যুৎ শিল্প, ব্যবসা বাণিজ্য ও মানুষের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার একটি অংশ হিসেবে অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখে। এছাড়া তরল জ্বালানি, ডিজেল ও ফার্নেস অয়েল, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, কৃষি ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। কৃষিতে সেচযন্ত্র পরিচালনা এবং পরিবহন খাতে যানবাহন চালানোর জন্য এসব জ্বালানির প্রয়োজন হয়। এলপিজি ও অন্যান্য জ্বালানি গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। বিশেষ করে রান্না ও কিছু উৎপাদন কার্যক্রমে এলপিজির ব্যবহার রয়েছে। তবে কয়লা ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। জ্বালানির দক্ষ ব্যবহার, অপচয় রোধ এবং ধীরে ধীরে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গুরুত্বপূর্ণ।
সৌরবিদ্যুৎ ও গ্রামীণ বিদ্যুতায়ন
সৌরবিদ্যুৎ বাংলাদেশের বিদ্যুতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ফলে যেখানে প্রচলিত বিদ্যুৎ সংযোগ পৌছানো কঠিন সেখানেও বিদ্যুতের সুবিধা দেওয়া সম্ভব হয়। বিশেষ করে দূরবর্তী গ্রাম, চরাঞ্চল ও দুর্গম এলাকায় সৌরবিদ্যুৎ ঘরবাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ছোট ব্যবসায় বিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করছে। গ্রামীণ অঞ্চলে বিদ্যুতের সহজলভ্যতা মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডও বাড়ায়। বিদ্যুতের মাধ্যমে শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করতে পারেন, কৃষিকাজে সেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় এবং ছোট শিল্প ও ব্যবসা পরিচালনা করা সহজ হয়। সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশের ওপর চাপ কমানোরও সুযোগ তৈরি হয়।
শিল্পকারখানায় বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব
বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। ছোট কারখানা থেকে শুরু করে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রায় প্রতিটি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যুৎ ও বিভিন্ন ধরনের জ্বালানি প্রয়োজন। মেশিন চালানো, কাচামাল প্রক্রিয়াজাত করা, পণ্য তৈরি, সংরক্ষণ, প্যাকেজিং ও পরিবহনসহ শিল্পের বিভিন্ন পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার রয়েছে। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকলে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়। বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন সমস্যা হলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, মেশিন বন্ধ থাকে এবং পণ্যের উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। অন্যদিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ জ্বালানি সরবরাহ থাকলে কারখানাগুলো আধুনিক যন্ত্রপাতি ও সয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে উৎপাদশীলতা বাড়াতে পারে। এতে একই সময়ে বেশি পণ্য উৎপাদন এবং পণ্যের মান উন্নত করার সুযোগ তৈরি হয়। শিল্পকারখানায় গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গ্যাস অনেক শিল্পে সরাসরি উৎপাদন কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আবার বিভিন্ন কারখানায় বয়লার, চুল্লি, শুকানোর যন্ত্র ও অন্যান্য শিল্পযন্ত্র পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয়। জ্বালানির পর্যাপ্ত সরবরাহ শিল্প উৎপাদন সচল রাখার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল রাখতে সহায়তা করে।
কৃষি ও সেচ ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার
বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে বিদ্যুতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেচ ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার কৃষকদের জন্য একটি বড় সুবিধা তৈরি করেছে। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে কৃষি জমিতে সেচ দেওয়া যায়। ফলে শুধু বৃষ্টির পানির ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী জমিতে পানি সরবরাহ করা সম্ভব হয়। বিদ্যুৎ চালিত সেচ পাম্পের কারণে শুষ্কু মৌসুমেও কৃষিজমিতে নিয়মিত পানি সরবরাহ করা যায়। এতে বোরো ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বিভিন্ন ধরনের রবি ফসল চাষের সুযোগ বাড়ে। সময়মতো সেচ দেওয়া গেলে ফসলেরও ফলন বৃদ্ধি পায় এবং অনাবৃষ্টি বা খরার কারণে কৃষকের ক্ষতির ঝুকি কমে। একই সাথে আধুনিক কৃষিযন্ত্র, ধান মাড়াই ও শুকনোর যন্ত্র, শস্য সংরক্ষণ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বিদ্যুৎ সরবরাহ করা যায়। কৃষিতে বিদ্যুতের সহজলভ্যতা শ্রম ও সময় সাশ্রয়েও সহায়তা করে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অনেক কৃষিকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। ফলে কৃষকের উৎপাদশীলতা বাড়ে এবং কৃষিকাজ ধীরে ধীরে আরও আধুনিক ও বাণিজ্যিক রূপ লাভ করে। গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ থাকলে কৃষিভিত্তিক ছোট শিল্প ও ব্যবসারও বিকাশ ঘটে। দক্ষ সেচ প্রযুক্তি, সৌরচালিত পাম্প এবং পানি সাশ্রয়ী কৃ্ষি পদ্ধতির ব্যবহার বাড়ানো প্রয়োজন। কৃষি ও সেচ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।
ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব
বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পকারখানা নিয়মিতভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য হলে উৎপাদন, পণ্য সংরক্ষণ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য
ব্যবসায়িক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়। পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি থাকলে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে। এতে পণ্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং ব্যবসায়ীরা সময়মতো বাজারে পণ্য সরবরাহ করতে পারেন। একই সাথে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুকি কমে যাওয়ায় ব্যবসার পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব অনেক। নতুন শিল্প বা ব্যবসা স্থাপনের আগে বিনিয়োগকারীরা অবকাঠামো ও জ্বালানি সরবরাহের বিষয়টি বিবেচনা করেন। নির্ভরযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা থাকলে নতুন কারখানা শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক উদ্যোগ গড়ে ওঠার পরিবেশ তৈরি হয়। ফলে দেশিয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগও বাড়তে পারে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন পরিবহন, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, গুদামজাতকরণ ও যোগাযোগ ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল করে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসরণের সাথে কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পায়।
কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি
বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের সাথে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে ওঠার বিষয়টি ঘনিষ্টভাবে সম্পর্কিত। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, সৌরবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা এবং বিভিন্ন জ্বালানি প্রকল্পে প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ইলেকট্রিশিয়ান, অপারেটর ও অন্যান্য কর্মীর প্রয়োজন হয়। ফলে কর্মসংস্থান খাতের সম্প্রসারণের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার বিশেষ করে তরুণদের জন্য নতুন ধরনের কাজের ক্ষেত্র তৈরি করছে। সৌর প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনা, জ্বালানি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের এসব কাজে দক্ষ করে তুললে তারা দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন শিল্প ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে। দক্ষ জনশক্তি তৈরি হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও বাড়ে। প্রশিক্ষিত কর্মীরা বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ আরও দক্ষতার সাথে করতে পারে। এতে কাজের মান উন্নত হওয়ার পাশাপাশি সময় ও সম্পদের অপচয় কমানোর সুযোগ তৈরি হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের সাথে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন।
বিদ্যুৎ ও জ্বালানি আমদানির অর্থনৈতিক প্রভাব
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন সময়ে আমদানির প্রয়োজন হয়। বিদ্যুৎ, তরল জ্বালানি, কয়লা, এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির মাধ্যমে দেশের শিল্পকারখানা, পরিবহন, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়। ফলে অভ্যন্তরীণ উৎপাদন পর্যাপ্ত না থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের সুযোগ তৈরি হয়। জ্বালানি আমদানির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হলো বৈদেশিক মুদ্রার ওপর চাপ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে একই পরিমাণ জ্বালানি কিনতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় হতে পারে এবং বাণিজ্য ঘাটতির ওপর চাপ সৃষ্টি হতে পারে। আবার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম থাকলে তুলনামূলকভাবে কম ব্যয়ে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা সম্ভব হয়। পর্যাপ্ত জ্বালানি আমদানি করা গেলে শিল্পকারখানা ও ব্যবসা বাণিজ্যের উৎপাদন কার্যক্রম সচল রাখা যায়। এতে কারখানা বন্দ থাকার ঝুকি কমে, পণ্য উৎপাদনও সরবরাহ অব্যাহত থাকে এবং কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকান্ড বজায় রাখতে সহায়তা করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা গেলে শিল্প ও সেবা খাতও নিয়মিতভাবে পরিচালিত হতে পারে। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো গুরুত্বপূর্ণ।
পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা
পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে বায়ুদূষণ ও কার্বন নিসঃরণ বৃদ্ধি পায় এবং জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ে। পরিবেশের ক্ষতি কমিয়ে মানুষের বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণের জন্য নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বাংলাদেশে পর্যাপ্ত সূর্যালোক থাকায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাড়ি, কৃষি, শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার করা গেলে প্রচলিত জ্বলানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়। টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শুধু নতুন জ্বালানি উৎস তৈরি করাই যথেষ্ট নয় জ্বালানির দক্ষ ব্যবহার ও অপচয় কমানোও জরুরি। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, শক্তি সাশ্রয়ী ভবন নির্মাণ এবং শিল্পকারখানায় দক্ষ যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একই পরিমাণ জ্বালানি দিয়ে বেশি কাজ করা সম্ভব। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে।
ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি খাত
বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পকারখানা, কৃষি, ব্যবসা বাণিজ্য, পরিবহন, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সেবা খাতের কার্যক্রম সচল রাখতে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি প্রয়োজন। অর্থনীতি যত আধুনিক ও প্রযুক্তি নির্ভর হবে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদাও তত বাড়বে। ভবিষ্যতের অর্থনৈতিক অগ্রগতির জন্য পর্যাপ্ত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে শিল্পায়ন ও নতুন বিনিয়োগ বৃদ্ধির সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। একই সাথে কৃষিতে আধুনিক সেচ ব্যবস্থা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষির উৎপাদনশীলতা উন্নত করা সম্ভব হবে। এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বিশেষ গুরুত্ব বহন করে। সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস ও অন্যান্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানির উৎসে বৈচিত্র্য আসবে এবং পরিবেশের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও দক্ষ করতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেশিীয় জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব অপরিসীম। একটি দেশের অর্থনীতি যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয় নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ জ্বালানির প্রয়োজনও তত বৃদ্ধি পায়। দেশের সামগ্রিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে বিদ্যুৎ খাতের অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরি। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমদানিনির্ভর কমানো এবং বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। একই সাথে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাসসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করতে হবে। এতে একদিকে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর সুযোগ তৈরি হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে বিদ্যুৎ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।