মোবাইল ফোন আধুনিক জীবনের অপরিহার্য সঙ্গী।

আধুনিক সভ্যতার বিজ্ঞানের সাম্প্রতিকতম আবিষ্কার মোবাইল ফোন। আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। মোবাইল মানুষের জীবনের চলার সাথী ও সঙ্গী হয়ে গেছে। মোবাইলের উপর মানুষ এতটা নির্ভরশীল হয়ে গেছে যাকে ছাড়া মানুষ অচল হয়ে পড়ে। আজকের দিনে মোবাইল ফোন খুব প্রয়োজনীয় একটি জিনিস। এটি বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার, যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। দূরে বা কাছে যোগাযোগের জন্য এটি ছাড়া যেন চলেই না। শুধু যোগাযোগ নয়, নানা কাজেই এখন ব্যবহার হয়। মোবাইল ফোন আমাদের জীবনে অনেক কাজকে সহজ করে দিয়েছে। বর্তমান বিশ্বে মোবাইল ফোনের জনপ্রিয়তা অনেক ।  মোবাইল ফোন আধুনিক যুগের সবচেয়ে বড় বিষ্ময়কর আবিষ্কার। মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করে দিয়েছে এই মোবাইল ফোন । আজকাল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইল ফোন ছাড়া চলা যেন দুঃসাধ্যকর। ছোট বড় ধনী গরিব প্রায় সকলের হাতে মোবাইল ফোন রয়েছে। বিজ্ঞানের অগ্রযাত্রায় যে সকল প্রযুক্তি মানুষের কাজকে লাগব করার জন্য বানানো হয়েছে। মোবাইল ফোন তার মধ্যে একটি। এটা বললে ভুল হবে না যে, মোবাইল ফোন আজ আমাদের জীবন অনেক সহজ সরল বানিয়ে দিয়েছে। মোবাইল ফোনের ব্যবহার আজ প্রত্যেকেই করছেন। 

বিভিন্ন কারণে করছেন, কথা বলা, ছবিতোলা, কাজ কাম, যোগাযোগ, সামাজিকীকরণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে।  বর্তমান সময়ে একটি স্মার্ট ফোন ছাড়া লোকেরা নিজের জীবন কল্পনাও করতে পারবেন না। মোবাইলের মাধ্যমে যে যোগাযোগ করাটা এতটা সহজ হয়ে দাড়াবে এর কল্পনা হয়তো আজ থেকে ২০ বছর আগে কেউ করেননি। বর্তমানে স্মার্টফোন শুধু কথা বলা বা খুদে বার্তা পাঠানোর যন্ত্র নয় এটি একটি ছোট কম্পিউটারের মতো কাজ করে। ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্লাস করা, খবর পড়া, ই মেইল পাঠানো, ভিডিও কল করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, ই বুক ও অনলাইন কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডেও মোবাইল ফোনের গুরুত্ব অনেক। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর হতে পারে। অনেক সময় মোবাইল ব্যবহার করলে পড়াশোনায় মনোযোগ কমতে পারে এবং সময়ের অপচয় হতে পারে। মোবাইল ফোনের সুফল পেতে হলে এর সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।  

যোগাযোগের সহজ মাধ্যমে মোবাইল ফোন

মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমানে এটি শুধু কথা বলার যন্ত্র নয়, মানুষের ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। মোবাইল ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়। এতে মানুষের যোগাযোগের জন্য দূরত্ব আর বড় বাধা হয়ে দাড়ায় না।  মোবাইল ফোন আধুনিক যুগে যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ করা যায়। আগে দূরের মানুষের সাথে যোগাযোগ করতে চিঠি বা টেলিফোনের ওপর নির্ভর করতে হতো, কিন্তু মোবাইল ফোন যোগাযোগ মাধ্যমকে অনেক সহজ ও গতিশীল করেছে। মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কথা বলা, খুদে বার্তা পাঠানো এবং ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে কথা বলা সম্ভব। বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ই মেইলসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে বার্তা, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় নথি পাঠানো যায়। দূরে থাকা পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এখন খুবই সহজ। বিদেশে থাকা প্রিয়জনদের সাথেও ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা যায়। শিক্ষা ও কর্মক্ষেত্রেও মোবাইল ফোন যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যবসায়ীক অংশীদাররা দ্রুত তথ্য আদান প্রদান করতে পারেন। জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল বা স্বজনদের দ্রুত খবর দেওয়ার জন্যও মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনের অপব্যবহার থেকে সতর্ক থাকতে হবে। গুজব, মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে। মোবাইল ফোনকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। 

মোবাইল ফোন কী

আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো মোবাইল ফোন। মোবাইল ফোন একটি ছোট আকারের  ইলেকট্রনিক ডিভাইস। এটি দিয়ে সাধারণত কথা বলা ও শোনা যায়।  মোবাইলের সাথে ক্যামেরা থাকে, যা দিয়ে ছবি তোলাও গান শোনা যায়। আধুনিক যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হলো মোবাইল ফোন। মোবাইলের সাহায্যে আমরা অতি সহজেই দূরে থাকা মানুষের সাথে কথা বলতে পারি, বার্তা পাঠাতেও পারি, ভিডিও কলে কথাও বলতে পারি। বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের জন্যই নয়, শিক্ষা, ব্যবসা, বিনোদন, ব্যাংকিং, তথ্য অনুসন্ধানের কাজেও ব্যবহার করা হয়। মোবাইল ফোন জরুরী পরিস্থিতিতে তারাতারি যোগাযোগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গাতে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাছাড়া বিশ্বের যেকোনো তথ্য মুহূর্তের মধ্যেই জানা যায়। অবশেষে বলা যায়, দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম। 

শিক্ষা ও তথ্যপ্রাপ্তিতে মোবাইল ফোন

মোবাইল ফোন আধুনিক যুগে শিক্ষা ও তথ্যপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে স্মার্টফোন ও ইন্টারনেটের বিস্তারের ফলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি পেয়েছে। আগে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে বই, পত্রিকা বা শিক্ষকের ওপর নির্ভর করতে হতো। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই কয়েক মুহূর্তের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে অভিধান, বিশ্বকোষ ও অনলাইন সার্চ ব্যবহার করে অজানা শব্দ বা বিষয় সম্পর্কে  জানা যায়। শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নপত্র, নোট, সাজেশন ও বিভিন্ন শিক্ষামূলক উপকরণ সংগ্রহ করতে পারে। ফলে বইয়ের পাশাপাশি ডিজিটাল শিক্ষাসামগ্রীও তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন ক্লাস, ভিডিও টিউটোরিয়াল, ই বুক, ডিজিটাল লাইব্রেরি ও শিক্ষামূলক ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করতে পারে। কোনো কঠিন বিষয় বুঝতে সমস্যা হলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখে বিষয়টি সহজভাবে বোঝা যায়। বিভিন্ন অ্যাপের মাধ্যমে গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা ও অন্যান্য বিষয়ের অনুশীলনও করা যায়। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক, গবেষক ও সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন  প্রান্তের নতুন তথ্য ও জ্ঞান সম্পর্কে জানতে পারেন। সংবাদ, আবহাওয়া, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত তথ্য পাওয়া যায়। এতে মানুষের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পায়। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্যও মোবাইল ফোন বিশেষভাবে উপকারী। কোনো শিক্ষার্থী বিদ্যালয় বা কোচিংয়ে সরাসরি উপস্থিত হতে না পারলেও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন শিক্ষায় অংশ নিতে পারে। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। মোবাইল ফোন শিক্ষাকে সহজ, আধুনিক ও হাতের নাগালে নিয়ে এসেছে। সঠিক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করলে মোবাইল ফোন জ্ঞান অর্জন, শিক্ষার মান উন্নয়ন এবং দ্রুত তথ্যপ্রাপ্তির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। 

মোবাইল ফোন আবিষ্কার

মোবাইল ফোন একক চেষ্টায় কেউ আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মোবাইল ফোনের উদ্ভাবন কাজ শুরু হয়। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল  প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তার দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাংকিয়েল ও জোয়েল  এস অ্যান্জেল । তারাই পরে মোবাইল ফোনের কৌশল বের করেন। এরপর ১৯৭৩ সালে মার্টিন কুপার হাতে ধরা ছোট মোবাইল সেট তৈরি করেন।বর্তমানে মোবাইল ফোন স্মার্টফোনে রুপান্তরিত হয়েছে। মোবাইল ফোন দ্বারা ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগের পাশাপাশি ছবি তোলা, বিনোদন, শিক্ষা ও ব্যবসার বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। মোবাইল ফোনের আবিষ্কার মানুষের জীবনকে অনেক সহজ ও গতিশীল করেছে। 

বিনোদন ও দৈনন্দিন কাজে মোবাইল ফোনের ব্যবহার

মোবাইল ্ফোন বর্তমানে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু যোগাযোগ বা তথ্যপ্রাপ্তির মাধ্যম নয়। বিনোদন ও দৈনন্দিন বিভিন্ন কাজের সহজ সহযোগী হিসেবে ব্যবহৃত হচ্ছে। আধুনিক স্মার্টফোনের মাধ্যমে মানুষ অবসর সময়কে আনন্দময় করার পাশাপাশি অনেক প্রয়োজনীয় কাজও ঘরে বসে সম্পন্ন করতে পারে। বিনোদনের ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার অত্যন্ত ব্যাপক। মোবাইল ফোনের মাধ্যমে গান শোনা, সিনেমা ও নাটক দেখা, ভিডিও দেখা, ছবি তোলা, ছবি সম্পাদনা এবং বিভিন্ন গেইম খেলা যায়। ইউটিউবও বিভিন্ন বিনোদনমূলক অ্যাপের মাধ্যমে মানুষ নিজের পছন্দের অনুষ্ঠান বা ভিডিও যেকোনো সময় উপভোগ করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন ছবি, ভিডিও আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া যায়। মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবি ও ভিডিও আকারে সংরক্ষণ করা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কল করে আনন্দ ভাগাভাগি করা যায়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানা যায়, সেগুলোর ছবি ভিডিও সংরক্ষণ করাও সহজ হয়েছে। দৈনন্দিন জীবনেও মোবাইল ফোন মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। অ্যার্লাম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ঘড়ি, ক্যামেরা, নোট, রেকর্ডার ও কন্ঠস্বরের মাধ্যমে তথ্য খোজার সুবিধা একই ডিভাইসে পাওয়া যায়। ফলে অনেক আলাদা যন্ত্রের প্রয়োজন কমে গেছে। মোবাইলের ক্যালেন্ডার ও রিমাইন্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের সময় মনে রাখা যায়। অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার কারণে দৈনন্দিন কাজ আরও সহজ হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে খাবার অর্ডার, কেনাকাটা, টিকিট বুকিং, বিল পরিশোধ এবং মোবাইল ব্যাংকিং করা যায়। মোবাইল ফোনের সঠিক ও পরিমিত ব্যবহার মানুষের সময় বাচিয়ে জীবনযাত্রাকে আরও আধুনিক করে তুলতে পারে।

বিশ্বের সেরা মোবাইল কোম্পানি

পৃথিবীর  সেরা এক নাম্বার কোম্পানি হচ্ছে   Samsung। সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি হচ্ছে   Samsung  কোম্পানি। এই মোবাইলটির জনপ্রিয়তা অনেক বেশি। পৃথিবীর সেরা আরেকটি কোম্পানি হচ্ছে  iPhone । আমেরিকার ইলেকট্রনিক কোম্পানি হচ্ছে অ্যা-পল কোম্পানি। এই মোবাইলটিরও জনপ্রিয়তা রয়েছে। Huawei, Xiaomi, Oppo, Vivo, Realme, OnePlus, Lenovo, Tecno, Infinix এই সকল কোম্পানিগুলো চীনের। এই মোবাইলগুলোরও জনপ্রিয়তা রয়েছে। Pixel, Motorola  এই কোম্পানিগুলো আমেরিকার। Nokia  ফিনল্যান্ড কোম্পানির। Lava ভারত কোম্পানির।

অনলাইন ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্যে মোবাইল ফোনের ব্যবহার

বর্তমান যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি অনলাইন ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে ঘরে বসেই ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ, টাকা লেনদেন, পণ্য কেনাবেচা এবং ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে। মোবাইলের মাধ্যমে এখন যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা টাকা পাঠানো, টাকা গ্রহণ, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, ব্যাংক হিসাবের ব্যালন্স দেখা এবং লেনদেনের তথ্য যাচাই করতে পারেন। এর ফলে ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাড়ানোর প্রয়োজন হয় না। যেখানে সহজে ব্যাংকের শাখা পাওয়া যায় না, সেখানেও মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মোবাইল ফোনের ব্যবহার অনেক পরিবর্তন এনেছে। ব্যবসায়ীরা মোবাইলের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ, অর্ডার গ্রহণ, পণ্য প্রচার, অনলাইন বিক্রি, মূল্য নির্ধারণ এবং অর্থ গ্রহণ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম  ব্যবহার করে ছোট ব্যবসায়ীরাও দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌছে দিতে পারছেন। মোবাইলের মাধ্যমে ব্যবসায়ীরা দ্রুত বাজারদর ও পণ্যের চাহিদা সম্পর্কে জানতে পারেন। সরবরাহকারী, কর্মচারি ও ক্রেতাদের সাথে সহজেই যোগাযোগ করা যায়। অনলাইন মিটিং ও ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা ব্যবসায়িক অংশীদারদের সাথেও আলোচনা করা সম্ভব হচ্ছে। মোবাইল ফোনের কারণে ই কমার্স বা অনলাইন কেনাবেচা আরও সহজ হয়েছে। ক্রেতারা মোবাইল ব্যবহার করে বিভিন্ন পণ্য দেখতে, পণ্যের দাম তুলনা করতে, অর্ডার দিতে এবং ডিজিটাল পেমেন্ট করতে পারেন। অনলাইন ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্যে মোবাইল ফোন আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি ব্যাংকিং সেবা সহজ ও সহজলভ্য করেছে এবং ব্যবসার নতুর সুযোগ সৃষ্টি করেছে। তবে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যবসায় পাসওয়ার্ড,  PIN  ও OTP   গোপন রাখা এবং প্রতারণা থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 

মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করে

আধুনিক প্রযুক্তির আরেক প্রযুক্তি হলো মোবাইল ফোন। মোবাইল নেটওয়ার্ক হলো এমন এক যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে মোবাইল ফোন একে অপরের সাথে কথা বলতে, বার্তা পাঠাতে ইন্টারনেট ব্যবহার করতে পারি। নিচে তা আলোচনা করা হলো-

  1. মোবাইল নেটওয়ার্কের ধারণা ও কার্যপ্রণালী।
  2. মোবাইল নেটওয়ার্কের প্রধান উপাদান ও তাদের কার্যাবলি।
  3. মোবাইল ফোন থেকে সেল টাওয়ার পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা।
  4. সেলুলার নেটওয়ার্ক ও বিভিন্ন সেলের মাধ্যমে যোগাযোগ।
  5. মোবাইল নেটওয়ার্কে কল, এসএমএস ও ইন্টারনেট ডেটা আদান-প্রদানের প্রক্রিয়া।
  6. মোবাইল নেটওয়ার্কে সিগন্যাল, রেডিও তরঙ্গ ও ফ্রিকোয়েন্সির ব্যবহার।
  7. 2G, 3G, 4G ও 5G মোবাইল নেটওয়ার্কের ক্রমবিকাশ।
  8. মোবাইল নেটওয়ার্কে ব্যবহারকারীর অবস্থান শনাক্তকরণ ও সংযোগ ব্যবস্থাপনা।
  9. মোবাইল নেটওয়ার্কের গতি, কাভারেজ ও নেটওয়ার্ক মানকে প্রভাবিতকারী বিষয়।
  10. আধুনিক যোগাযোগ ব্যবস্থায় মোবাইল নেটওয়ার্কের গুরুত্ব ও ব্যবহার।
  11. মোবাইল নেটওয়ার্কের সুবিধা, সীমাবদ্ধতা ও নিরাপত্তা।
  12. ভবিষ্যৎ মোবাইল নেটওয়ার্ক ও উন্নত যোগাযোগ প্রযুক্তি।

মোবাইল ফোনের গুরুত্ব

মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। বর্তমান সময়ে এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ফোনের সবচেয়ে বড় গুরুত্ব হলো দ্রুত যোগাযোগ। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যক্তিকে খবর দেওয়ার ক্ষেত্রেও মোবাইল ফোন অত্যন্ত কার্যকর। শিক্ষাক্ষেত্রেও মোবাইল ফোনের গুরুত্ব অনেক। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রেও মোবাইল ফোন মানুষের জন্য আশীর্বাদ। চিকিৎসাক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। বিনোদন ও দৈনন্দিন কাজেও মোবাইল ফোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ফোনের গুরুত্ব অনেক। এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও আধুনিক করে  দিয়েছে। মোবাইলের মাধ্যমে সহজেই যোগাযোগ করা যায়। আগে একটা সময় ছিল যখন কথা বলার জন্য উন্নত ব্যবস্থা ছিল না কিন্তু এখন আর আগের মতো কষ্ট করতে হয় না। এখন ঘরে বসেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘরে বসেই ভিডিও ও অডিও কলের মাধ্যমে কথা বলা যায়। শিক্ষাক্ষেত্রে অনলাইনে ক্লাস করা ও শিক্ষামূলক ভিডিও দেখে সহজেই জ্ঞান অর্জন করা যায়। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংবাদ জানা যায়। মোবাইল দিয়ে অনলাইনে ব্যবসা অফিসের বিভিন্ন কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া মোবাইল দিয়ে গান শোনা, নাটক দেখা, সিনেমা দেখা, গেম খেলা যায়। মোবাইল দিয়ে অসুস্থতা, দুর্ঘটনা, জরুরী অবস্থায় সহজেই সাহায্য চাওয়া যায়। মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ, অনলাইনে কেনাকাটা করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা ইনকাম করা যায়। এতে সময় ও খরচ বাচে। পরিশেষে বলা যায়, মোবাইল ফোন শুধু যোগাযোগ মাধ্যম নয় এটি সব ক্ষেত্রেই কাজে লাগে । আধুনিক জীবনে মোবাইলের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মোবাইল ফোনের উপকারিতা

মোবাইল ফোনের যেসব উপকারিতা রয়েছে তা  হলো- মোবাইল ফোন সারা বিশ্বকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব মোবাইল দিয়ে। ঘরে বসে আমরা দেশ বিদেশের মানুষের সাথে মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারি। মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। মোবাইলের মাধ্যমে আমরা যেকোনো তথ্য মুহূর্তে বের করে ফেলতে পারি। কোনো অজানা তথ্য  জানার হলে গুগোল ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা সার্চ করে যেকোনো তথ্য পেতে পারি। আধুনিক যুগের শিক্ষাব্যবস্থা অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রায় সকল বিষয়ে তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীরা ঘরে বসেই যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এছাড়া ইন্টারনেটে বিভিন্ন অননাইন ভিত্তিক প্রশ্ন উত্তর  বিভিন্ন কুইজ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আরোও পড়ালেখায় পারদর্শী হতে পারে মোবাইলের মাধ্যমে। এখনকার যুগে কোনো মানুষই ঘরে বসে নেই। অনলাইন বিজনেস এমন একটি প্লাটফর্ম  যেখানে যে কেউ অনলাইনে বেচা কেনার মাধ্যমে বিজনেস করতে পারে । আধুনিক যুগে প্রায় সব পণ্যেই অনলাইনে বেচা কেনা করা হয় । মোবাইল দিয়ে অনলাইনে বিজনেস করে অনেক নারী আত্মনির্ভরশীল হয়ে উঠেছে । আধুনিক যুগে মনোরঞ্জনের অন্যতম প্ল্যাটফর্ম  হিসেবে সোশ্যাল মিডিয়া গড়ে উঠেছে । সারা বিশ্বের যেকোনো নিউজ সিনেমা ভিডিও গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় । এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুলে বন্ধুবান্ধবদের সাথে মেসেজ ভয়েস করে ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায় । আমরা কোনো অজানা জায়গায় গেলে সেখানে পথ না জানলে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে গুগোল ম্যাপস অথবা  জিপিএস ট্রাক ব্যবহার করে যেকোনো রাস্তা পথ বা লোকেশন জানতে পারি এবং গন্তব্যে পৌঁছাতে পারি। একটা সময় ছিল যখন ছবি তোলার জন্য স্টুডিওতে যেতে হতো। এখন স্মার্টফোন ব্যবহার তা সহজ করে দিয়েছে। মোবাইল ফোন দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায়। এতে করে দৈনন্দিন জীবনের সব সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে স্মৃতি হিসেবে রাখা যায়  মোবাইল ব্যবহারের মাধ্যমে।

মোবাইল ফোনের অপকারিতা

মোবাইলের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফরে কত ধরনের শারীরিক ও মানসিক ক্ষতি দেখা দিতে পারে, সে সম্পর্কে আমরা খুব কমই জানি। এখন আমরা জানবো মোবাইলের ক্ষতিকর দিকসমূহ। তা  হলো-দীর্ঘসময় মাথা ঝুঁকিয়ে মোবাইলে বুদ হয়ে থাকার কারণে দেখা দিতে পারে ঘাড় ব্যাথার সমস্যা। অত্যদিক গেম আসক্তি স্কিনের দিকে তাকিয়ে ভিডিও দেখা অনেক সময়ই মোবাইল ব্যবহারের সঠিক দূরত্ব ও বডির পজিশন ঠিক রাখা সম্ভব হয় না । ফলে মাথা স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকে থাকার কারণে ঘাড়ে ব্যথা দেখা দেয়। দীর্ঘসময় চোখের খুব কাছে রেখে মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার এক ধরনের জিনগত সমস্যা দেখা দেয়। চক্ষু বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার দৃষ্টিহীনতার কারণ হতে পারে। মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলা উচ্চ আওয়াজে গান শোনা কানে হেডফোন গুঁজে রাখার কারণে দেখা দিতে পারে কানে কম শোনার সমস্যা। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের কানে কম শোনার সমস্যা। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের কানে কম শোনার হার বেশি। দৈনিক ২ থেকে ৩ ঘন্টার বেশি মোবাইল ব্যবহারকারীদের ৩ থেকে ৫ বছরের মধ্যে আংশিক বধির হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মনের উদ্বিগ্নতা ও বিষন্নতা থেকে মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারকারীরা হঠাৎ রিংটন বা ভাইব্রেশন বেজে উঠার শব্দ শুনতে পান। তাদের কাছে মনে হয় যে কেউ কল করলো বা নোটিফিকেশন  আসলো। অথচ বাস্তবে কিছুই হয়নি। দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহারের ফলে অনেক সময় ব্যবহারকারীর মেজাজ খিটখিটে হয়ে যায়। একই সাথে অস্থিরতা ও অমনোযোগীতা বৃদ্ধি পায়। সাধারণত তখন ব্যবহারকারী সহজে এ সমস্যা উপলব্ধি করতে পারেন না। নিজের অজান্তেই কারো সাথে অশোভন আচরণ করে ফেলেন।  মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের তড়িৎ চিন্তাশক্তি কমে যায়। সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় । মোবাইলে গেইমস ও সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির ফলে শিশু কিশোররা পানাহার ও দৈনন্দিন কাজকর্মে অমনোযোগী হয়ে পড়ছে।

মোবাইল ব্যবহারে শিশুর ক্ষতি

মোবাইল নামটা শুনলেই হলো। একবার হাতে পাওয়ার কত যে বাহানা, কত যে কান্না। না দিলে জেদ আরও বেড়ে যায়। আজকাল দুধের শিশুও মোবাইলে ভিডিও না দেখে খেতে চায় না। নার্সারির বাচ্চাগুলোও মোবাইল গেমসে মুখ গুজে। বারণ করলে বাড়িতে যুদ্ধ বেধে যায়। প্রায় সব বাড়িতেই এখন এক দৃশ্য। মোবাইল ব্যবহারে শিশুদের যেসব ক্ষতি হতে পারে তা হলো- গবেষণায় দেখা গেছে যে কেবল ২ মিনিটের জন্য ফোনে কথা বলার মাধ্যমে কোনো শিশুর মস্তিষ্কের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিবর্তন হয়ে যায়। এই ত্রুটিযুক্ত ক্রিয়াকলাপটি মেজাজের ধরণ এবং আচরণগত প্রবণতার পরিবর্তনের কারণ হতে পারে। শিশুদের নতুন জিনিস শিখতে বা সঠিকভাবে মনোনিবেশ করতে সমস্যা হতে পারে। অনেক শিশু স্কুলে তাদের সাথে ফোন নিয়ে যায়। স্কুলের বিরতিতে এমনকি ক্লাসেও বন্ধুদের সাথে চ্যাট করা বা গেম খেলা শুরু করে এই সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এতে শিশুরা ক্লাসে মনোযোগ দিতে ব্যর্থ হয়, গুরুত্বপূর্ণ পাঠ্য বাদ পড়ে যায়, পড়াশোনা এবং পরীক্ষা সম্পর্কে সমস্যা হয়। শিশুরা বন্ধুদের সাথে অনেক রাত করে কথা বলে, গেম খেলে যা সময়ের সাথে সাথে ক্লান্তি এবং অস্তিরতা সৃষ্টি করে। যেহেতু শিশুরা স্কুলে যা পড়ানো হয় তাতে মনোনিবেশ করতে খুব বেশি ঘুমের প্রয়োজন হয়। এটির একটি ডোমিনো প্রভাব রয়েছে যা তাদের জীবনের সমস্ত স্তরে প্রবেশ করে। শিশুদের ফ্রি সময়ে মোবাইল ফোনে চিপকে থাকার ফলে তারা শারীরিক ক্রিয়ায় অংশ নেয় না এবং তাজা বাতাস পায় না। এটি তাদের অসুস্থার ঝুঁকির মধ্যে ফেলে, যা পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো ক্ষতিকারক রোগে পরিণত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শিশুরা সাইবারবুলির সংস্পর্শে আসতে পারে যারা ইন্টারনেটে তাদের হ্যারাস করে এবং তাদেরকে হুমকি দেয়। অনেক শিশু যারা সাইবারবুল হয়েছে তারা কেবলমাত্র জীবনের অনেক পরে তাদের অভিজ্ঞতা স্বীকার করতে পারে, যখন ইতিমধ্যে মানসিক ক্ষতি হয়ে যায়।

শিশুদের মোবাইল আসক্তি থেকে বাচার উপায়

আজকের শিশুরা কি খেলছে নাকি মোবাইল দুনিয়ায় হারিয়ে যাচ্ছে। শিশুরা এখন আর আগের মতো ধুলো, বালি মেখে বাইরে খেলাধুলা করে না। শিশুদের মোবাইল আসক্তি থেকে বাচার উপায়গুলো  হলো- আজকাল বেশিরভাগ শিশু মাঠে যায়না, ডিজিটাল স্কিন দৈনন্দিন জীবনে এমন একটা অবিচ্ছেদ্দ্য  অংশ হয়ে দাড়িয়েছে যে এটা তাদের এক ধরনের ডিজিটাল বিচ্ছিন্নতার দিকে টেলে দিচ্ছে । তারা ঘরে বসেও আসলে একা। বর্তমান সময়ে ব্যস্ত জীবনে কাজের চাপ এতটাই বেশি যে একটু সময় শান্ত বা সস্তির আশায়  অনেক সময় আমরা বাধ্য হয়ে শিশুদের হাতে মোবাইল তুলে দেই। এতে শিশুরা ধীরে ধীরে মোবাইলে আসক্ত হয়। শারীরিক দিক থেকে চিন্তা করলে চোখের ক্ষতি আর মাথাব্যথা এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। কিন্তু মানসিক প্রভাবটা আরও ভয়াবহ। পড়াশোনায় মনোযোগ একদম কমে যাচ্ছে, শিশুরা একা থাকতে অব্যস্ত হয়ে পড়ছে। আর তাদের সামাজিক দক্ষতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। দিনশেষে সবকিছু মিলিয়ে শিশুর উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে তা আসলেই চিন্তার বিষয়। এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। মোবাইল দেখার নির্দিষ্ট সময় ঘড়ি দেখে বেধে দেওয়া। ঘরের বাইরে খেলাধুলায় তাদের আরও বেশি উৎসাহিত করা। পরিবারের সবাই মিলে একসাথে শিশুদের সাথে সময় কাটানো। শিক্ষামূলক কনটেন্ট দেখানোর অভ্যাস গড়ে তোলা। মোবাইলের পরিবর্তে খেলাধুলা, ছবি আকা, বই পড়া, গল্প বলা, গান, সৃজনশীল কাজ ও পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ দিতে হবে। খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল ব্যবহার না করার পারিবারিক নিয়ম করা উচিত। শিশু মোবাইলে কতক্ষণ সময় কাটাচ্ছে এবং কি করছে সেদিকে বাবা মাকে নিয়মিত নজর রাখতে হবে। একই সাথে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিকগুলো শিশুকে সহজ ভাষায় বুঝাতে হবে। এভাবে ধাপে ধাপে এই কাজগুলো করলে শৈশবের হারিয়ে যাওয়া খেলাগুলো ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব

মোবাইল ফোন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হলেও এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। মোবাইল ফোন নিজে অভিশাপ নয়, এর অপব্যবহার মানুষের জন্য অভিশাপ হয়ে উঠতে পারে। মোবাইল ফোন প্রয়োজন অনুযায়ী সচেতনভাবে ব্যবহার করা উচিত। মোবাইল ব্যবহারের ফলে মানবজীবনে যেসব ক্ষতিকর দিক রয়েছে তা  হলো- অতিরিক্ত মোবাইল ব্যবহার মানুষকে আসক্ত করে তোলে ফলে পড়াশোনা ও কাজে মনোযোগ কমে যায়। দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে চোখে ব্যথা, মাথাব্যথা, ঘুমের সমস্যা, ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মানসিক চাপ ও একাকিত্ব বাড়াতে পারে। মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম গেম ভিডিও দেখে অনেক মূল্যবান সময় অপচয় হয়। শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে মোবাইলে বেশি সময় দিলে তাদের শিক্ষার মান কমে যেতে পারে। দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহারের ফলে শারীরিক সক্রিয়তা কমে যেতে পারে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে সরাসরি কথা বলা ও সময় কাটানোর প্রবণতা বেড়ে যেতে পারে। বারবার মোবাইল দেখার অভ্যাস ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে। ইন্টারনেটে সব তথ্য সঠিক নয়। যাচাই না করে গুজব বা ভুল তথ্য গ্রহণ করলে  ব্যক্তি নিজে বিভ্রান্ত হতে পারে এবং অন্যদের মধ্যেও তা ছড়িয়ে দিতে পারে। মোবাইলে প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানির মতো ঝুঁকি বাড়ে। যানবাহন চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর বদলে মোবাইলে ব্যস্ত থাকলে সম্পর্ক দুর্বল হতে পারে। মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব মূলত এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহার করা এবং পড়াশোনা, ঘুম, খেলাধালা ও পারিবারিক সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত।

মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করে দিয়েছে। যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রাপ্তি, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, বিনোদন, অনলাইন লেনদেনসহ দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মাধ্যমে মুহূর্তের মধ্যে দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়। পৃথিবীর যেকোনো প্রান্তের প্রয়োজনীয় তথ্য হাতের মুঠোয় পাওয়া সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও অনলাইন শিক্ষার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি এটি মানুষের কর্মজীবনেও গতি এনেছে। মোবাইল ফোনের যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার নানা সমস্যার সৃষ্টি করতে পারে। অতিরিক্ত গেম খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা এবং মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোবাইল  ফোনকে জীবনের নিয়ন্ত্রক না বানিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত ও সচেতনভাবে ব্যবহার করা উচিত।  অতএব বলা যায়, মোবাইল ফোন নিজে ভালো বা খারাপ নয়, এর সুফল ও কুফল অনেকাংশে নির্ভর করে আমরা কিভাবে এটি ব্যবহার করছি তার ওপর। আধুনিক জীবনে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url