সাইবার নিরাপত্তা ও চ্যালেঞ্জ প্রযুক্তির যুগে নিরাপত্তার নতুন ভাবনা।

বর্তমান বিশ্বের তথ্যপ্রযুক্তি, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল সেবার দ্রুত বিস্তারের ফলে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, সরকারি সেবা, যোগাযোগ প্রায় সবক্ষেত্রেই এখন ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে সাইবার অপরাধ ও সাইবার হামলার ঝুকিও বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত তথ্য, অর্থ, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও জাতীয় অবকাঠামোকে অনলাইন হুকমি থেকে রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরত্বপূর্ণ। ২০২৬ সালের World Economic Forum এর প্রতিবেদনেসাইবার অনিরাপত্তাকে আগামী দুই বছরের গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঝুকিগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, মোবাইল, সার্ভার, নেটওয়ার্ক, সফটওয়্যার, অনলাইন অ্যাকাউন্ট এবং ডিজিটাল তথ্যকে অননুমোদিত প্রবেশ, চুরি, ক্ষতি, পরিবর্তন বা ধ্বংসের হাত থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা। সহজভাবে বলা যায়, ডিজিটাল জগতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের তথ্য ও প্রযুক্তিগত অবকাঠামেকে নিরাপদ রাখাই সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য হলো তথ্যের গোপনীয়তা, সঠিকতা এবং প্রাপ্যতা নিশ্চিত করা। অর্থাৎ অনুমতি ছাড়া কেউ তথ্য দেখতে পারবে না, তথ্যের পরিবর্তন বা বিকৃতি ঘটাতে পারবে না এবং প্রয়োজনের সময় অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যে ও সেবা ব্যবহার করতে পারবে।

বর্তমানে একজন মানুষের ব্যক্তিগত ছবি, পরিচয়পত্রের তথ্য ব্যাংক হিসাব, ই মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টসহ অনেক গুরুত্বপূর্ণ  তথ্য অনলাইনে সংরক্ষিত থাকে। এসব তথ্য অপরাধীদের হাতে গেলে আর্থিক ক্ষতি, পরিচয় চুরি, প্রতারণা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটতে পারে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়েও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা চালু করা, নিয়মিত সফটওয়্যার আপডেট করা, গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা এবং সন্দেহজনক লিংক বা ফাইল এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তা আধুনিক ডিজিটাল সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, সাইবার ঝুকিও তত পরিবর্তিত ও জটিল হবে। শুধু উন্নত প্রযুক্তি ব্যবহার করলেই হবে না সেই প্রযুক্তিকে নিরাপদ রাখার সক্ষমতাও গড়ে তুলতে হবে। বর্তমানে সাইবার হুমকির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভূরাজনৈতিক সংঘাত, ডিটিটাল নির্ভরতা ও আন্ত:সংযুক্ত অবকাঠামোর ঝুকি একে অপরের সাথে যুক্ত। 

সাইবার বুলিং

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম, মেসেজিং অ্যাপ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মানুষের যোগাযোগকে সহজ করেছে। এসব মাধ্যমের অপব্যবহারের ফলে নতুন ধরনের সামাজিক সমস্যাও তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সাইবার বুলিং। ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে বারবার অপমান, হুমকি, হয়রানি, ভয় দেখানো বা মানসিকভাবে আঘাত করাকে সাধারণভাবে সাইবার বুলিং বলা হয়। সাইবার বুলিং বিভিন্নভাবে হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে অপমানজনক মন্তব্য করা, মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা, কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, ভুয়া অ্যাকাউন্ট খুলে হয়রানি করা কিংবা অনলাইনে কাউকে হুমকি দেওয়া এর উদাহরণ। কখনো কখনো কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করে থাকে বিপদের মধ্যে ফেলার চেষ্টাও করা হয়। সাইবার বুলিংয়ের অন্যতম বড় সমস্যা হলো এর প্রভাব দ্রুত অনেক মানুষের কাছে পৌছাতে পারে। বাস্তবে কোনো অপমানজনক ঘটনা সীমিত মানুষের মধ্যে থাকলেও অনলাইনে একটি পোস্ট, ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশু কিশোরদের ওপর সাইবার বুলিংয়ের প্রভাব গুরুতর হতে পারে। তারা অপমান, ভয়, লজ্জা, একাকিত্ব ও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতে পারে। সাইবার বুলিং প্রতিরোধে প্রথমেই অনলাইনে ব্যক্তিগত তথ্য ও সংবেদনশীল ছবি শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হয়রানিকারী ব্যক্তিকে পাল্টা আক্রমণ না করে প্রয়োজনে থাকে Block ও Report করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও সম্পর্কে কোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে তার অনুমতি নেওয়া উচিত। প্রযুক্তির সঠিক ব্যবহার, পারস্পরিক সম্মান, সচেতনতা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাইবার বুলিং প্রতিরোধ করা সম্ভব।

ব্যক্তিগত তথ্য চুরি

বর্তমান ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই মেইল, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ছবি, পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্যসহ বিভিন্ন তথ্য অনলাইনে সংরক্ষিত থাকে। এসব তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ, ব্যবহার বা অন্যের কাছে বিক্রি করাকে সাধারণভাবে ব্যক্তিগত তথ্য চুরি বলা হয়। এটি সাইবার অপরাধের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধীরা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে। অনেক সময় ভুয়া ওয়েবসাইট, ই মেইল, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার মাধ্যমে মানুষকে প্রতারণা করে পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হয়। ব্যক্তিগত তথ্য চুরি হলে একজন ব্যক্তির আর্থিক ক্ষতি, পরিচয় জালিয়াতি, সামাজিক হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো সমস্যা দেখা দিতে পারে। চুরি হওয়া তথ্য ব্যবহার করে অপরাধীরা ভুয়া অ্যাকাউন্ট খুলতে, প্রতারণা করতে বা অন্যের পরিচয় ব্যবহার করতে পারে। এই সমস্যা প্রতিরোধে প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, সন্দেহজনক অ্যাপ ইনস্টল না করা এবং প্রয়োজন ছাড়া ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করা জরুরি। একই সাথে প্রতিষ্ঠানগুলোকেও উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, তথ্য এনক্রিপশন এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত তথ্য চুরি শুধু প্রযুক্তিগত সমস্যা নয় এটি মানুষের নিরাপত্তা, অর্থ ও গোপনীয়তার জন্য বড় হুমকি। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জুরদার করলেই ব্যক্তিগত তথ্য চুরির ঝুকি অনেকাংশে কমানো সম্ভব।  

প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষা

বর্তমান ডিজিটাল যুগে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও ব্যবহার করতে হয়। কর্মীদের তথ্য, গ্রাহকের ব্যক্তিগত তথ্য, আর্থিক হিসাব, ব্যবসায়িক পরিকল্পনা, গবেষণার ফলাফল, পাসওয়ার্ড এবং বিভিন্ন গোপনীয় তথ্য প্রতিষ্ঠানের কম্পিউটার, সার্ভার ও ক্লাউডে সংরক্ষিত থাকে। এসব তথ্য চুরি, নষ্ট, পরিবর্তন বা অননুমোদিত ব্যক্তির হাতে চলে গেলে প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষা বা ডাটা সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষার জন্য প্রধান কাজ হলো অননুমোদিত ব্যক্তির প্রবেশ বন্ধ করা, তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং প্রয়োজনের সময় সঠিক তথ্য পাওয়া নিশ্চিত করা। 

ফিশিং প্রতারণা

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট মানুষের জীবনকে অনেক সহজ করেছে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ই মেইল ও বিভিন্ন অনলাইন সেবাব্যবহারের ফলে প্রতিদিন বিপুল পরিমাণ  ব্যক্তিগত ও আর্থিক তথ্য অনলাইনে আদান প্রদান হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা মানুষের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন প্রতারণার একটি পরিচিত পদ্ধতি হলো ফিশিং । ফিশিং হলো এমন একটি সাইবার প্রতারণা, যেখানে প্রতারক কোনো  বিশ্বস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি সংস্থা বা  পরিচিত অনলাইন সেবার  পরিচয় ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করে। সাধারণত ভুয়া ই মেইল, এসএমএস, ফোনকল, সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা কিংবা নকল ওয়েরসাইটের মাধ্যমে ব্যবহারকারীকে পাসওয়ার্ড, OTP, ব্যাংক বা কার্ডের তথ্য, ই মেইল অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি দিতে প্রলুব্দ করা হয়। অনেক সময় বার্তায় জরুরি পরিস্থিতির কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে হয় যাতে ব্যবহারকারী ভালোভাবে যাচাই করার সুযোগ না পান। ফিশিং প্রতারণার ক্ষেত্রে প্রতারকেরা দেখতে আসল মনে হয় এমন ওয়েবসাইড বা বার্তা তৈরি করতে পারে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পুরস্কার পাওয়া গেছে, টাকা ফেরত দেওয়া হবে অথবা নিরাপত্তার কারণে অ্যাকাউন্ট যাচাই করতে হবে এমন মিথ্যা বার্তা পাঠানো হতে পারে। সেখানে তথ্য লেখলে তা প্রতারকের হাতে চলে যেতে পারে। ফিশিং থেকে বাচতে অপরিচিত লিংকে ক্লিক না করা, ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করা, OTP বা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করা এবং সন্দেহজনক বার্তায় তাড়াহুরো  করে সারা না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সাইবার অপরাধ বৃদ্ধি

বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে ইন্টারনেট, স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সেবার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে সাইবার অপরাধের ঝুকি। কম্পিউটার, মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতারণা, অ্যাকাউন্ট দখল, অর্থ আত্মসাৎ, ভুয়া পরিচয় ব্যবহার, সাইবার বুলিং এবং বিভিন্ন ধরনের অনলাইন হয়রানিকে সাইবার অপরাধ বলা হয়। সাইবার অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হলো প্রযুক্তির দ্রুত বিস্তার এবং অনেক ব্যবহারকারীর পর্যাপ্ত সচেতনতার অভাব। অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন, অপরিচিত লিংকে ক্লিক করেন কিংবা যাচাই না করে ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করেন। অপরাধীরা এসব দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সামাজিক মাধ্যম, ই মেইল, অনলাইন ব্যাংকিং বা অন্যান্য অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির সাথেও সাইবার অপরাধের নতুন সুযোগ তৈরি হয়েছে। সাইবার অপরাধের প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সরকারি প্রতিষ্ঠানও সাইবার অপরাধের ঝুকিতে রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা অনলাইন ব্যবসা অচল হয়ে গেলে অর্থনৈতিক ক্ষতি, সেবা ব্যবস্থায় সমস্যা সৃষ্টি এবং প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে পারে। সাইবার অপরাধের সমস্যা মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই ধাপের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা, OTP  বা পাসওয়ার্ড কারও সাথে শেয়ার না করা, অপরিচিত লিংক ও ফাইল এরিয়ে চলা এবং সন্দেহজনক বার্তা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ‍ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থাও তত শক্তিশালী করা প্রয়োজন।

ম্যালওয়্যার আক্রমণ

ম্যালওয়্যার হলো এমন এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার, মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের ক্ষতি করা, তথ্য চুরি করা কিংবা ব্যবহারকারীর কার্যক্রমে অননুমোদিতভাবে প্রবেশ করার জন্য তৈরি করা হয়। ম্যালওয়্যার আক্রমণ বর্তমানে সাইবার নিরাপত্তার অন্যতম বড় হুমকি। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের রয়েছে। ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়্যার ও র‌্যানসমওয়্যার এর মধ্যে উল্লেখযোগ্য। কিছু ম্যালওয়্যার ডিভাইসের ফাইল নষ্ট করতে পারে, কিছু গোপনে  ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে এবং র‌্যানসমওয়্যার গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে অর্থ দাবি করতে পারে। 

ভুয়া খবর ও গুজব

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ মাধ্যম ও বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে খুব দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে। এর ফলে মানুষ অল্প সময়ে দেশ বিদেশের নানা খবর জানতে পারে। তবে এর পাশাপাশি ভুয়া খবর ও গুজব ছড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। যাচাই না করা, মিথ্যা বা বিভ্রান্তকর তথ্যকে ভুয়া খবর বলা হয়। আর কোনো ঘটনা সম্পর্কে সত্যতা নিশ্চিত না করে  মুখে মুখে বা অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে পড়াকে গুজব বলা হয়। ভুল খবর ও গুজবের অন্যতম বড় কারণ হলো তথ্য যাচাই না করে শেয়ার করার প্রবণতা। অনেক মানুষ কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তার সত্যতা যাচাই না করেই বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে পাঠিয়ে দেন। ফলে একটি ভুল তথ্য অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌছে যেতে পারে। কখনো কখনো পুরনো ছবি বা ভিডিওকে নতুন ঘটনার সাথে যুক্ত করেও সমস্যার সৃষ্টি করা হয়। কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সম্মান ও সামাজিক অবস্থান  ক্ষতিগ্রস্ত করা সম্ভব। ভুয়া খবরের কারণে সামাজিক বন্ধনও নষ্ট হতে পারে।  ধর্ম, জাতি, অঞ্চল বা কোনো গোষ্ঠীকে  নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ালে মানুষের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হতে পারে। কখনো কখনো সামান্য  একটি গুজব বড় ধরনের সামাজিক সমস্যার কারণ হয়ে দাড়াতে পারে। তাই কোনো সংবেদনশীল খরচ যাচাই ছাড়া প্রচার করা অত্যন্ত দায়ীত্বহীন আচরণ। ভুয়া খবর প্রতিরোধে সচেতনতা ও তথ্য যাচাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  ভুয়া খবর ও গুজব শুধু একটি মিথ্যা তথ্য নয় এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তথ্যের দ্রুত প্রচারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। যাচাই ছাড়া কোনো খবর শেয়ার না করা এবং অন্যদেরও সচেতন করা। ভুয়া খবর ও গুজব প্রতিরোধে আমাদের সবার দায়িত্ব। 

দুর্বল পাসওয়ার্ডের ঝুকি

বর্তমান ডিজিটাল যুগে আমাদের অনলাইন নিরাপত্তার  অন্যতম প্রধান মাধ্যম। ই মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই সহজে মনে রাখার জন্য ছোট বা অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করেন। এধরনের পাসওয়ার্ডকে দুর্বল পাসওয়ার্ড বলা হয়। দুর্বল পাসওয়ার্ড সাইবার অপরাধীদের জন্য অ্যাকাউন্টে অনুনমোদিত প্রবেশের সুযোগ তৈরি করতে পারে। অনেকে নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, পরিবারের সদস্যদের নাম কিংবা 123456 এর মতো সহজ প্যাটার্ন ব্যবহার করেন। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও ঝুকিপূর্ণ। একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাস হলে একই পাসওয়ার্ড দিয়ে অন্য অ্যাকাউন্টেও প্রবেশের চেষ্টা করা যেতে পারে। দুর্বল পাসওয়ার্ডের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম, ই মেইল বা অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর  থাকে। দুর্বল পাসওযার্ডের ঝুকি কমাতে দীর্ঘ, অনন্য ও সহজে অনুমান করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ। পাসওয়ার্ড মনে রাখতে না পারলে বিশ্বস্ত পাসওয়ার্ড মেনেজার  ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি যেখানে সুবিধা রয়েছে সেখানে দুই স্তরের নিরাপত্তা চালু করা ভালো। কাউকে পাসওয়ার্ড, OTP বা লগইন কোড দেওয়া উচিত নয়। সন্দেহজনক লিংক বা ভুয়া ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়া থেকেও বিরত থাকতে হবে। নিয়মিত অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করা এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা প্রয়োজন। 

শিশুদের অনলাইন নিরাপত্তা 

বর্তমান সময়ে শিক্ষা, বিনোদন ও যোগাযোগের জন্য শিশুরাও ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে। অনলাইন ক্লাস, শিক্ষামূলক ভিডিও, গেম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের শেখার সুযোগ বাড়িয়েছে। শিশুরা অনেক সময় না বুঝেই নিজেদের নাম, ছবি,  স্কুলের নাম, ঠিকানা, ফোন নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে। এসব তথ্য অপরিচিত ব্যক্তি বা প্রতারকের হাতে গেলে তা অপব্যবহার হতে পারে। শিশুদের শেখাতে হবে যে, অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা  OTP  দেওয়া যাবেনা। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, নিরাপদ পাসওয়ার্ড, অপরিচিত ব্যক্তির সাথে সতর্ক যোগাযোগ, সাইবার বুলিং প্রতিরোধ এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে সুরক্ষার বিষয়ে শিশুদের শিক্ষা দিতে হবে। 

সাইবার নিরাপত্তার গুরুত্ব

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং, সরকারি সেবা, যোগাযোগ, বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রয়েছে। মানুষের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত বিপুল পরিমাণ তথ্য এখন ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত ও আদান প্রদান করা হয়। ফলে এসব তথ্য ও প্রযুক্তিগত ব্যবস্থাকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে মানুষের নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর, ই মেইল, পরিচয়সংক্রান্ত তথ্য ও অন্যান্য ব্যক্তিগত তথ্য অনলাইনে সংরক্ষিত থাকে। এসব তথ্য অপরাধীদের হাতে গেলে পরিচয় চুরি, প্রতারণা কিংবা ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে। শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যক্তিগত তথ্যকে অননুমোদিত ব্যক্তির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। অনলাইন ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার কারণে ঘরে বসেই টাকা পাঠানো, বিল পরিশোধ ও বিভিন্ন আর্থিক লেনদেন করা যায়। নিরাপত্তার ঘাটতি থাকলে অ্যাকাউন্ট হ্যাক, ফিশিং বা প্রতারণার মাধ্যমে অর্থ চুরি হতে পারে। বর্তমানে ছোট বড় প্রায় সব ব্যবসাই কম্পিউটার বা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য, হিসাব, ব্যবসায়িক পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ নথি ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। সাইবার হামলায় এসব তথ্য নষ্ট বা চুরি হলে ব্যবসায়িক বা আর্থিক ক্ষতি হতে পারে। হ্যাকিং, ফিশিং, অনলাইন প্রতারণা, পরিচয় চুরি বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ নথি এখন ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। সাইবার হামলায় এসব তথ্য মুছে যেতে বা নষ্ট হয়ে যেতে পারে। নিরাপদ ব্যবস্থা, ব্যাকআপ ও তথ্য সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য রক্ষা করা সম্ভব।  প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে কিন্তু নিরাপত্তাহীন প্রযুক্তি বিপদের কারণ হতে পারে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে  প্রযুক্তির সুবিধা  নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব। বিশেষ করে স্মার্টফোন, কম্পিউটার, ক্লাউড সেবা ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সাইবার পরিবেশই পারে মানুষের তথ্য, অর্থ, গোপনীয়তা ও ডিজিটাল অধিকার রক্ষা করে একটি নিরাপদ ও সমৃদ্ধ ডিজিটাল সমাজ গড়ে তুলতে। 

সাইবার সচেতনতার অভাব

সাইবার সচেতনতার অভাব বলতে অনলাইনে নিরাপদ থাকার নিয়ম, ঝুকি ও সম্ভাব্য হুমকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকাকে বোঝায়। অনেক ব্যবহারকারী শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন না, একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন কিংবা অন্যের সাথে পাসওয়ার্ড শেয়ার করেন। এসব অসতর্কতার সুযোগ নিয়ে অপরাধীরা ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্ঠা করতে পারে। ফিশিং প্রতারণা সাইবার সচেতনতার অভাবের একটি বড় উদাহরণ। অপরাধীরা কখনো ব্যাংক, মোবাইল অপারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানের নামে ভুয়া বার্তা পাঠায়। সেখানে লিংকে ক্লিক করতে বা ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। ব্যবহারকারী যদি যাচাই না করে সেই লিংকে প্রবেশ বরেন বা তথ্য দেন, তাহলে তার অ্যাকাউন্ট ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুকিতে পড়তে পারে। সাইবার সচেতনতার অভাবে ভুয়া খবর ও গুজবও দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মানুষ কোনো সত্যতার যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এতে সমস্যা, আতঙ্ক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই অনলাইনে কোনো খবর দেখলেই বিশ্বাস না করে নির্ভরযোগ্য  উৎস থেকে তা যাচাই করা প্রয়োজন। সাইবার সচেতনতার অভাব কমাতে  স্কুল, কলেজ, পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজনে মানুষকে শক্তিশালী পাসওয়ার্ড, দুই ধাপের নিরাপত্তা, নিরাপদ ব্রাউজিং, ফিশিং শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে শিক্ষা দিতে হবে। শুধু উন্নত প্রযুক্তি ব্যবহার করলেই সাইবার নিরাপত্তা নিশ্চিত হয়না ব্যবহারকারীর সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। সতর্কভাবে ইন্টারনেট ব্যবহার, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, গোপন তথ্য কাউকে না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সাইবার ঝুকি অনেকটাই কমানো সম্ভব।

অনলাইন ব্যাংকিং নিরাপত্তা

বর্তমান সময়ে ঘরে বসেই টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কেনাকাটা ও বিভিন্ন আর্থিক লেনদেন করা যায়। অনলাইন ব্যাংকিং মানুষের সময় ও শ্রম বাচালেও অসতর্কভাবে ব্যবহার করলে অর্থ ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুকি থাকে। অনলাইন ব্যাংকিং নিরাপদ রাখার জন্য শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করাই ভালো। পাশাপাশি সম্ভব হলে দুই ধাপের নিরাপত্তা চালু রাখতে হবে। এতে পাসওয়ার্ড জানা থাকলেও অতিরিক্ত যাচাই ছাড়া অন্য কেউ সহজে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুকি

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, ছবি, ভিডিও শেয়ার করতে পারে এবং দেশ বিদেশের নানা তথ্য জানতে পারে। তবে এর নানা সুবিধার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঝুকিও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম, ছবি, ফোন নম্বর, ঠিকানা, জন্মতারিখ, কর্মস্থল বা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে সেগুলো অসাধু ব্যক্তিরা অপব্যবহার করতে পারে। দুর্বল পাসওয়ার্ড, সন্দেহজনক লিংকে ক্লিক বা প্রতারণামূলক বার্তার মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুকি থাকে। সামাজিক যোগাযোহ মাধ্যমে বিভিন্ন আকর্ষনীয় অফার, পুরস্কার, চাকরি বা জরুরি বার্তার মাধ্যমে মানুষকে প্রতারণার ফাদে ফেলা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে অপমান করা, হুমকি দেওয়া, কটূক্তি করা বা ব্যক্তিগত ছবি ব্যবহার করে হয়রানিকে  সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত করা যায়। অপরাধীরা অন্যের ছবি বা পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এরপর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে অর্থ, ব্যক্তিগত তথ্য বা অন্য কোনো সুবিধা নেওয়ার চেষ্ট করতে পারে। দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে পড়াশোনা, কাজ, ঘুম ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যের সাজানো বা সফল জীবনের ছবি দেখে  নিজের জীবনের সাথে তুলনা করা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময় শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং দুই স্তরের নিরাপত্তা চালু রাখা উচিত। অপরিচিত ব্যক্তির অনুরোধ গ্রহণ, সন্দেহজনক লিংকে ক্লিক এবং অপরিচিত কাউকে OTP,  পাসওয়ার্ড বা আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো খবর শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা উচিত। প্রয়োজন অনুযায়ী গোপনীয়তা ব্যবহার করে ব্যক্তিগত তথ্যের প্রকাশ সীসিত করাও গুরুত্বপূর্ণ। 

দক্ষ জনবলের প্রয়োজন

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে প্রতিটি ক্ষেত্রেই দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের বিকাশ, প্রযুক্তির ব্যবহার, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য দক্ষ ও প্রশিক্ষিত মানুষের বিকল্প নেই। শুধু জনসংখ্যা বেশি হলেই একটি দেশ উন্নত হতে পারে না সেই জনসংখ্যাকে শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে হয়। প্রযুক্তি নির্ভর বর্তমান সময়ে কম্পিউটার, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও বিভিন্ন ডিজিটাল  ব্যবস্থার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসব প্রযুক্তি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষিত মানুষের প্রয়োজন। দক্ষ জনবল না থাকলে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তার পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব হয় না। সাইবার নিরাপত্তার ক্ষেত্রের দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্যক্তিগত তথ্য চুরি, ফিশিং ম্যালওয়্যার ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঝুকি বাড়ছে। এসব মোকাবিলায় দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সফটওয়্যার প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তিবিদ প্রয়োজন। তারা তথ্য ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দক্ষ জনবল তৈরির জন্য মানসম্মত শিক্ষা, কারিগরি শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কম্পিউটার, ভাষা, যোগাযোগ, সমস্যা সমাধান, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। নিয়মিত প্রশিক্ষণ ও বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে কর্মীদের দক্ষতাও বাড়ানো প্রয়োজন। দক্ষ জনবল একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি। প্রাকৃতিক সম্পদ বা আধুনিক প্রযুক্তি থাকলেও দক্ষ মানুষ ছাড়া সেগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। দেশের তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরাণ্বিত হবে। 

সচেতনতা ও প্রতিরোধ

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট, স্মার্টফোন, অনলাইন ব্যাংকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর পাশাপাশি সাইবার অপরাধ, ম্যালওয়্যার, ফিশিং, তথ্য চুরি, ভুয়া খবর ও অনলাইন প্রতারণার ঝুকিও বৃদ্ধি পেয়েছে। এসব ঝুকি মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। ব্যবহারকারীদের জানতে হবে কোন তথ্য অনলাইনে প্রকাশ করা নিরাপদ এবং কোন তথ্য গোপন রাখা প্রয়োজন। পাসওয়ার্ড, PIN, OTP, ব্যাংকিং তথ্য ও ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কখনো অপরিচিত ব্যক্তির সাথে শেয়ার করা উচিত নয়। ফিশিং ও প্রতারণা থেকে বাচতে অপরিচিত ই মেইল, মেসেজ বা লিংকে ক্লিক করার আগে ভালোভাবে যাচাই করতে হবে। ম্যালওয়্যার প্রতিরোধের জন্য অপরিচিত উৎস থেকে সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও  সচেতনতা জরুরি। ভুয়া খবর ও গুজব প্রতিরোধেও সচেতনতার প্রয়োজন রয়েছে। অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে দুই ধাপের নিরাপত্তা, শক্তিশালী পাসওয়ার্ড এবং নিরাপদ ডিভাইস ব্যবহার করা উচিত। শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তার বিষয়েও পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো সচেতনতা। শুধু প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নয়, প্রত্যেক ব্যবহারকারীর দায়িত্বশীল আচরণও প্রয়োজন। নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, তথ্য যাচাই, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার আপডেট এবং গোপন তথ্য সুরক্ষিত রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে সাইবার ঝুকি অনেকটাই কমানো সম্ভব।  

বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যা। ইন্টারনেট, স্মার্টফোন, অনলাইন ব্যাংকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল সেবার ব্যবহার যত বাড়ছে, সাইবার অপরাধের সুযোগও তত বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত তথ্য চুরি, অ্যাকাউন্ট হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার আক্রমণ, অনলাইন প্রতারণা,  সাইবার বুলিং ও  ভুয়া তথ্যের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে ক্ষতির শক্র হচ্ছে। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। প্রতিটি মানুষকে নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়ম জানতে হবে। শক্তিশালী ও আলাদতা পাসওয়ার্ড, দুই ধাপের নিরাপত্তা চালু রাখা, OTP ও PIN গোপন রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সন্দেহজনক ফাইল বা অ্যাপ ডাউনলোড না করার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। প্রযুক্তিকে বন্ধ করা নয় নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করাই সাইবার অপরাধ মোকাবিলার মূল লক্ষ্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url