সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অমূল্য ভান্ডার।

সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বন এবং বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অবস্থিত। নদী, খাল, কাদামাটি, জোয়ার ভাটা এবং ঘন সবুজ গাছপালার সমন্বয়ে সুন্দরবনের একটি অন্যতম প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, সুন্দরবন বাংলাদেশের  পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও উপকূলীয় মানুষের জীবন জীবিকার সাথে গভীরভাবে  জড়িত। সুন্দবনে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলাপাতাসহ নানা প্রজাতির গাছ সুন্দরবনের প্রধান উদ্ভিদ। বিশেষ করে সুন্দরী গাছের আধিক্যের কারণে সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে বলে ধারণা রয়েছে। জোয়ারের পানিতে ডুবে যাওয়া ও ভাটার সময় জেগে ওঠা ভূমিতে  এসব উদ্ভিদ বিশেষভাবে অভিযোজিত হয়ে বেড়ে ওঠে। সুন্দরবনের সবচেয়ে পরিচিত প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার। এছাড়াও হরিণ, বানর, বন্য শূকর, কুমির, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও মাছ এখানে বসবাস করে। নদী ও খালগুলোতে নানা ধরনের মাছ ও জলজ প্রাণীর দেখা মিলে। সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের ক্ষতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে। ঘন বনভূমি প্রাকৃতিক ঢালের মতো কাজ করে এবং ঝড়ের শক্তি অনেকটা কমিয়ে দেয়। এতে উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অত্যন্ত বেশি।


সুন্দরবন স্থানীয় মানুষের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ উৎস। বন ও নদী থেকে অনুমোদিত  উপায়ে মধু, মোম, মাছ, কাকড়া ও অন্যান্য বনজ ও জলজ সম্পদ সংগ্রহ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন। সুন্দরবন জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ। বনভূমির গাছপালা কার্বন শোষণ করে এবং উপকূলীয় পরিবেশকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। পাশাপাশি সুন্দরবন অসংখ্য প্রাণী ও উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, অবৈধ শিকার, অতিরিক্ত সম্পদ আহরণ এবং দূষণের মতো বিভিন্ন কারণে সুন্দরবন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন সংরক্ষণ, বন্য প্রাণী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।  সুন্দরবন বাংলাদেশের প্রকৃতির এক অমূল্য সম্পদ ও প্রাকৃতিক ঢাল। সুন্দরবনের বনজ সম্পদ, জীববৈচিত্র্য, নদী খাল এবং উপকূলীয় সুরক্ষা অপরিসীম। সুন্দরবনকে রক্ষা করা মানে  শুধু একটি বনকে রক্ষা করা নয় বরং বাংলাদেশের পরিবেশ জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের  জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। 

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন

সুন্দরবন বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল  এবং ভারতের পশ্চিমবঙ্গের  কিছু অংশ জুড়ে অবস্থিত। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা এই বিশাল বন নদী, খাল, জোয়ার ভাটা ও অসংখ্য ছোট বড় দ্বীপের সমন্বয়ে একটি অনন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। সুন্দর বনের বড় অংশ বাংলাদেশে অবস্থিত এবং সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য হলো সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ও জোয়ার ভাটানির্ভর পরিবেশ। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলাপ পাতাসহ বিভিন্ন ধরনের গাছ জন্মে। এসব গাছের শিকর কাদামাটি ও পানির মধ্যেও টিকে থাকতে পারে। জোয়ারের সময় বনের অনেক অংশ পানিতে ডুবে যায় এবং ভাটার সময় আবার জেগে ওঠে। এই বিশেষ পরিবেশ সুন্দরবনকে বিশ্বের অন্যান্য বন থেকে আলাদা করেছে। সুন্দরবন শুধু গাছপালার জন্য গুরুত্বপূর্ণ নয় সুন্দরবন অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বন্য শূকর, বানর, কুমির, বিভিন্ন প্রজাতির সাপ, মাছ, পাখি ও অন্যান্য প্রাণী এখানে বসবাস করে। বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে সুন্দর বনের  আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সুরক্ষাকবচ হিসেবেও সুন্দরবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শক্তিশালী বাতাসের সময় বনটি উপকূলীয় জনপদকে আংশিকভাবে প্রাকৃতিক প্রতিরোধ দেয়। 

সুন্দরবনের জীববৈচিত্র্য

সুৃন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। নদী, খাল, ছোট বড় দ্বীপ, কাদামাটি ও ম্যানগ্রোভ  উদ্ভিদের সমন্বয়ে  গড়ে ওঠা সুন্দরবন অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সুন্দরবনের জীববৈচিত্র্য শুধু বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা বরং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতির সাথেও গভীরভাবে সম্পর্কিত। সুন্দরনের প্রধান আকর্ষণ হলো রয়েল বেঙ্গল টাইগার। এটি সুন্দরবনের প্রতীকী প্রাণী এবং ম্যানগ্রোভ পরিবেশের সাথে বিশেষভাবে অভিযোজিত। এছাড়া এখানে চিত্রা হরিণ, বন্য শূকর, বানর, উদবিড়ালসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। নদী ও খালগুলোতে কুমির, বিভিন্ন প্রজাতির মাছ, মাছরাঙা, বক, শামুকখোল, পানকৌড়ি, ঈগলসহ বিভিন্ন  দেশি ও পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। এসব পাখি খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের নদী, খাল ও জলাভূমি মাছ, চিংড়ি, কাকড়া, শামুকসহ অসংখ্য জলজ প্রাণীর  প্রজনন ও বিচরণক্ষেত্র। এসব জলজ প্রাণী আবার পাখি, কুমির ও অন্যান্য প্রাণীর খাদ্যের উৎস হিসেবে কাজ করে। ফলে সুন্দরবনে একটি জটিল ও পরস্পরনির্ভর খাদ্যশৃঙ্খল গড়ে উঠেছে। জীববৈচিত্র্যের পাশাপাশি সুন্দরবন উপকূলীয় পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের সময় ম্যানগ্রোভ বন প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। বন্য প্রাণী সংরক্ষণ, বন উজাড় ও অবৈধ শিকার বন্ধ, দূষণ নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের অংশ গ্রহণের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। 

গোলপাতা ও অন্যান্য বনজ সম্পদ

সুন্দরবন শুধু বন্যপ্রাণী ও জলজ সম্পদের জন্যই গুরুত্বপূর্ণ নয় এখানকার বিভিন্ন উদ্ভিদ ও বনজ সম্পদও অত্যন্ত মূল্যবান। সুন্দরবনের অন্যতম পরিচিত বনজ সম্পদ হলো গোলপাতা। গোলপাতা মূলত একটি পামজাতীয় উদ্ভিদ যা সুন্দরবনের লবণাক্ত  ও জোয়ার ভাটাপ্রবণ পরিবেশে জন্মাতে পারে। গোলপাতা সংগ্রহ ও বিক্রির মাধ্যমে সুন্দরবন সংলগ্ন অনেক মানুষ আয় করেন। গোলপাতা ও বিভিন্ন ম্যানগ্রোভ গাছ ছাড়াও সুন্দরবন থেকে  মধু, মোম, জ্বালানি কাঠ, পাতা, ফল ও অন্যান্য উদ্ভিদজাত উপকরণ পাওয়া যায়। গোলপাতা ও অন্যান্য বনজ সম্পদ  সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। বন উজাড় রোধ, অবৈধ গাছকাটা বন্ধ, নিয়ন্ত্রিতভাবে গোলপাতা ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন গাছ লাগানোর মাধ্যমে বনকে সংরক্ষণ করা প্রয়োজন। 

রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল

সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম গুরুত্বপূর্ণ  প্রাকৃতিক আবাসস্থল। বিশ্বের অন্য অনেক বাঘের আবাসস্থলের তুলনায় সুন্দরবনের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে ঘন ম্যানগ্রোভ বন, অসংখ্য নদী খাল, কাদামাটির চর, জোয়ার ভাটা এবং লবণাক্ত  পানির বিস্তীর্ণ এলাকা রয়েছে। সুন্দরবনের  বৈচিত্র্যময় পরিবেশের সাথে সুন্দরবনের বাঘ দীর্ঘদিন ধরে বিশেষভাবে অভিযোজিত হয়েছে। সুন্দরবনের গভীর বনাঞ্চল, নদীর তীর এবং ছোট বড় দ্বীপের  ঘন গাছপালা বাঘের চলাফেরা ও বিশ্রামের জন্য উপযোগি জায়গা তৈরি করে। বাঘ সাধারণত একা বিচরণ করে  এবং নিজের চলাচলের এলাকা নির্ধারণ করে রাখে। ঘন ঝোপঝাড় ও ম্যানগ্রোভ উদ্ভিদের আড়াল তাকে শিকার অনুসরণ এবং নিজের উপস্থিতি গোপন রাখতে সাহায্য করে। সুন্দর বনের বাঘের প্রধান খাদ্যের মধ্যে চিত্রা হরিণ ও বন্য শূকর অন্যতম। এসব প্রাণীর উপস্থিতি বাঘের আবাসস্থলকে খাদ্যের দিক থেকে উপযোগি করে তুলেছে। সুন্দরবনের নদী ও খালে বাঘের আবাসস্থলের একটি বিশেষ বৈশিষ্ট্য। অন্যান্য বাঘের তুলনায় সুন্দরবনের বাঘকে  নিয়মিত জলাভূমি ও জোয়াড় ভাটার পরিবেশের সাথে মানিয়ে চলতে হয়। তারা প্রয়োজন অনুযায়ী নদী ও খাল সাতরে  এক বনাঞ্চল থেকে অন্য এলাকায় যেতে পারে। এই জলাভূমি নির্ভর জীবনযাপন সুন্দরবনের বাঘকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে  হলে বন সংরক্ষণ, অবৈধ শিকার বন্ধ, বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 

বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী

সুন্দরবন বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ বন্যপ্রাণীর আবাসস্থল। ঘন ম্যানগ্রোভ বন, নদী খাল, কাদামাটির চর, জলাভূমি ও অসংখ্য ছোট বড় দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা সুন্দরবন বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য উপযোগি পরিবেশ তৈরি করেছে। এসব প্রাণী সুন্দরবনের খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য  রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী। বাঘ বনের শীর্ষ শিকারি হিসেবে খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চিত্রা হরিণ, বন্য শূকর ও অন্যান্য  প্রাণী বাঘের খাদ্যের অংশ। চিত্রা হরিণ সুন্দরবনের অন্যতম উল্লেখযোগ্য তৃণভোজী প্রাণী। দলবদ্ধভাবে চলাফেরা করা চিত্রা হরিণ সাধারণত বনের ঘাস, পাতা কচি ডাল ও বিভিন্ন উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করে। বন্য শূকর সুন্দরবনের আরেকটি পরিচিত স্তন্যপায়ী প্রাণী। বন্য শূকর বনের বিভিন্ন উদ্ভিদ, শিকার, ফল ও অন্যান্য খাদ্য গ্রহণ করে। সুন্দরবনে বানর ও দেখা যায়। বানর গাছের ডালপালা  ও বনের বিভিন্ন অংশে বিচরণ করে  এবং ফল, কচি পাতা  ও অন্যান্য উদ্ভিদজাত খাদ্য খায়। সুন্দরবনের  নদী ও খালগুলোতে বিভিন্ন ধরনের কুমির ও জলজ প্রাণীর দেখা মিলে। কুমির জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ শিকারি।  এছাড়া নদী ও খাল বিভিন্ন প্রজাতির মাছ, কাকড়া,  চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণী বসবাস করে। এছাড়া সুন্দবনে বিভিন্ন ধরনের সাপ, গিরগিটি, কচ্ছপ ও অন্যান্য সরীসৃপ রয়েছে। 

মধু ও মোম সংগ্রহ

সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ বনজ সম্পদ হলো প্রাকৃতিক মধু ও মোম। সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রেভ বনাঞ্চলে বিভিন্ন ধরনের ফুল ফোটে এবং এসব ফুলের মধু সংগ্রহ করতে মৌমাছিরা  বনে বিচরণ করে। স্থানীয়ভাবে যারা সুন্দরবনে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের মৌয়াল বলা হয়। মধু সংগ্রহ সুন্দরবন সংলগ্ন অনেক মানুষের জীবিকা  ও আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। মৌচাক থেকে মধু  সংগ্রহের পাশাপাশি  মোমও পাওয়া যায়। মৌমাচি যে মোম দিয়ে চাক তৈরি করে সেটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক মধুর বিশেষ গুরুত্ব রয়েছে। মধু মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং বাজারে বিক্রি করে মৌয়াল ও স্থানীয় ব্যবসায়িরা আয় করেন।  

মৎস্য ও জলজ সম্পদ

সুন্দরবন শুধু বাঘ, হরিণ ও নানা ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল নয় সুন্দরবন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য ও জলজ সম্পদের আধার। সুন্দরবনের বিস্তীর্ণ নদী, খাল, মোহনা, জলাভূমি ও জোয়ার ভাটার অঞ্চল বিভিন্ন প্রজাতির মাছ, চিংড়ি, কাকড়া, শামুক, ঝিনুকসহ নানা জলজ প্রাণীর জন্য উপযোগি পরিবেশ  সৃষ্টি করেছে। এসব জলজ সম্পদ সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবিকা  ও স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনের নদী ও খালে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এসব জলাশয় মাছের বিচরণ, খাদ্য গ্রহণ ও প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। নদী ও মোহণার লবণাক্ত ও মিঠা পানির মিশ্র পরিবেশে বিভিন্ন প্রজাতির মাছ বেড়ে ওঠে। মাছ সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় মানুষের খাদ্য ও আয়ের উৎস হিসেবেও ব্যবহৃত হয়। সুন্দরবনের জলজ সম্পদের মধ্যে চিংড়ি ও কাকড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নদী, খাল ও কাদামাটির এলাকায়  বিভিন্ন ধরনের কাকড়া পাওয়া যায়। একইভাবে চিংড়ির বিভিন্ন প্রজাতি সুন্দরবনের জলাভূমিতে বিচরণ ও বংশ বিস্তার করে। সুন্দরবনের অসংখ্য নদী ও খাল  জলজ প্রাণীদের জন্য প্রাকৃতিক আবাসস্থল তৈরি করেছে। সুন্দরবনের নদী, খাল ও মোহনার কিছু অংশ  মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন ও বেড়ে ওঠার জন্য  গুরুত্বপূর্ণ। ম্যানগ্রোভ গাছের শিকরের জটিল কাঠামো  ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণীকে আশ্রয় দেয়। মৎস্য ও জলজ সম্পদ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাছ, চিংড়ি ও কাকড়া সংগ্রহ  ও বিণনের সাথে জেলে, ব্যবসায়ী, পরিবহণ শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ের মানুষ যুক্ত থাকেন। 

উপকূলীয় মানুষের জীবিকার উৎস

সুন্দরবনের আশপাশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা সুন্দরবন এবং সুন্দরবনের নদী খালের সাথে গভীরভাবে জড়িত। সুন্দরবন এলাকার অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন ও জলজ সম্পদের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ নদী, খাল, মাছ, মধু, গোলপাতা ও অন্যান্য বনজ সম্পদ তাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবনের নদী, খাল ও আশপাশের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।  স্থানীয় জেলেরা নৌকা ও জাল ব্যবহার করে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ স্থানীয় বাজারে বিক্রি করার পাশাপাশি অনেক পরিবার নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। সুন্দরবন সংলগ্ন অঞ্চলে কাকড়া ও চিংরি সংগ্রহ অনেক মানুষের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। জোয়ার ভাটার সময় নদী এবং খালের বিভিন্ন স্থান থেকে কাকড়া সংগ্রহ করা হয়। চিংড়ি ও কাকড়ার চাহিদা থাকায় এগুলো  বিক্রি করে স্থানীয় মানুষ আয় করেন। সুন্দরবনের মৌয়ালরা  নির্দিষ্ট মৌসুমে বনের ভেতরে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। মধু সংগ্রহের কাজ ঝুকিপূর্ণ হলেও অনেক পরিবারের জন্য এটি মৌসুমি আয়ের গুরুত্বপূর্ণ উৎস। কিছু উপকূলীয় এলাকায় ঘের ও জলাশয়ে চিংড়ি, মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর চাষ করা হয়। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বাজারে বিক্রির মাধ্যমে আয় আসে। সুন্দরবনের উপকূলীয় মানুষের জীবিকা মূলত মাছ ধরা, কাকড়া চিংড়ি সংগ্রহ, মধু ও মোম সংগ্রহ, কৃ্ষি কাজ, মাছ চিংড়ি চাষ, বনজ সম্পদ এবং পর্যটনকে ঘিরে গড়ে উঠেছে। 

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা

সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় বনাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস  যখন উপকূলের দিকে এগিয়ে আসে তখন সুন্দরবনের  বিস্তৃত গাছপালা, নদী খাল ও ম্যানগ্রেভ  বন অনেক ক্ষেত্রে ঝড়ের বাতাস ও পানির প্রবল চাপ কমাতে সাহায্য করে। সুন্দরবনের আশপাশের জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি ও অন্যান্য  স্থাপনা তুলনামূলকভাবে কিছুটা সুরক্ষা পেতে পারে। সুন্দরবনের ঘর ম্যানগ্রোভ গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে এবং উপকূলীয় ভূমিক্ষয়  কমাতে সহায়তা করে। ঝড়ের সময় গাছপালা বাতাসের গতিপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং জলোচ্ছ্বাসের পানির শক্তি ও প্রবাহ কিছুটা কমাতে পারে। সুন্দরবনের আশপাশের জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তুলনামূলকভাবে কিছুটা সুরক্ষা পেতে পারে। বিশেষ করে সুন্দরি, গেওয়া, গরানসহ বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদের বন উপকূলীয় এলাকার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। সুন্দরবন শুধু বন্যপ্রাণী আবাসস্থল বা বনজ সম্পদের উৎস নয় সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সুন্দরবন দুর্বল হয়ে গেলে  উপকূলীয় অঞ্চল ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ঝুকির মুখে আরও বেশি পড়তে পারে। বন উজার বন্ধ করা, অবৈধভাবে গাছ কাটা রোধ করা, নতুন ম্যানগ্রোভ গাছ লাগানো এবং বিদ্যমান বনকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। সুন্দরবন সংরক্ষণ ও আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা একসাথে কার্যকরভাবে পরিচালিত হলে উপকূলীয় মানুষের ঝুকি কমানো এবং তাদের জীবন জীবিকা রক্ষা করা সহজ হবে।  

পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা

সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের পর্যটনকে পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে উন্নত করা গেলে সুন্দবন দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে পারে। সুন্দরবনে পর্যটকদের জন্য নৌভ্রমণ একটি বিশেষ আকর্ষণ। নদী ও খালের মধ্য দিয়ে নৌযানে চলার সময় ঘন ম্যানগ্রোভ বন, বিভিন্ন প্রজাতির পাখি এবং বন্যপ্রাণীর  প্রাকৃতিক পরিবেশ  দেখা যায়। রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমিরসহ বিভিন্ন প্রাণীর উপস্থিতি সুন্দরবনের পর্যটন আকর্ষণকে আরও বাড়িয়ে দেয়। এতে পর্যটনকেন্দ্রিক বিভিন্ন সেবা ও ব্যবসার সুযোগ সৃষ্টি হয়। পর্যটন বৃদ্ধির সাথে সাথে স্থানীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। নিরাপদ নৌযান, পর্যটনকেন্দ্রিক থাকার  ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং পর্যটকদের জন্য তথ্য ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলে সুন্দরবরভিত্তিক  অর্থনৈতিক কর্মকান্ড আরও বিস্তৃত হতে পারে। সুন্দরবনের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে সব্বোর্চ  গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত পর্যটন, প্লাস্টিক ও বর্জ্য, শব্দদূষণ কিংবা বন্যপ্রাণীর আবাসস্থলে অনিয়ন্ত্রিত মানুষের প্রবেশ বনের ক্ষতি করতে পারে। পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন গড়ে তোলা প্রয়োজন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য  ও জীববৈচিত্র্য রক্ষা করার পাশাপাশি স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়ানো সম্ভব। 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব

সুন্দরবন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়  বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও উপকূলীয় ভূমিক্ষয়ের মতো বিভিন্ন ঝুকির বিরুদ্ধে সুন্দরবনের ম্যানগ্রোভ বন প্রাকৃতিকভাবে উপকূলকে কিছুটা সুরক্ষা দিতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুকি কমাতে সুন্দরবনের সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। সুন্দরবনের ঘন গাছপালা ও বিস্তৃত শিকড় উপকূলীয় মাটি ধরে রাখতে  এবং ভূমিক্ষয় কমাতে সহায়তা করে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় বনাঞ্চল বাতাস ও পানির প্রবল শক্তিকে  কিছুটা বাধাগ্রস্ত করতে পারে। ফলে সুন্দরবনের আশপাশের জনবসতি, কৃষিজমি ও অন্যান্য সম্পদ প্রাকৃতিক দুর্যোগের  ক্ষতি থেকে সুরক্ষা 
পেতে পারে। সুন্দরবন কার্বন শোষণ ও সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যানগ্রোভ বন বায়ুমন্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে  গাছপালা ও মাটিতে কার্বন সঞ্চয় করে। বন সংরক্ষণ জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৃহত্তর প্রচেষ্টায় অবদান রাখে। বন উজাড় হলে  কার্বন সংরক্ষণের ক্ষমতা বেড়ে যেতে পারে এবং পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যও নানা ধরনের ঝুকির মুখে পড়ে। লবণাক্ততা বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন, পানির স্তরের পরিবর্তন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলে প্রভাব ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবন সংরক্ষণ, ম্যানগ্রোভ পুনরুদ্ধার, অবৈধ গাছ কাটা বন্ধ, নদী ও জলাভূমি রক্ষা এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বনভূমি থেকে কাঠ, বাশ, বেত, গোলপাতা, মধু, মোম, ঔষধি গাছসহ নানা ধরনের সম্পদ পাওয়া যায়।  এসব সম্পদ মানুষের দৈনন্দিন  জীবন, শিল্প, নির্মাণকাজ, কর্মসংস্থান এবং অর্থনীতিতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বনজ সম্পদের একটি বড় অংশ  হলো কাঠ। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, মধুপুরসহ বিভিন্ন বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কাঠ, ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র, দরজা, জানালা, নৌকা ও বিভিন্ন শিল্পপণ্যে ব্যবহার করা হয়। বাশ ও বেত দিয়ে  আসবাবপত্র, ঝুড়ি, মাদুর, হস্তশিল্প ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রি তৈরি করা হয়। গোলপাতা, মধু ও মোম বাংলাদেশের বনজ সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবন থেকে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করেন। গোলপাতা ঐতিহ্যগতভাবে  ঘরের ছউনি ও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বনাঞ্চল থেকে পাওয়া ঔষধি উদ্ভিদ মানুষের চিকিৎসা ও ভেষজ পণ্যের জন্য গুরুত্বপূর্ণ। বনজ সম্পদের সাথে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যও গভীরভাবে সম্পর্কিত। বনভূমি অসংখ্য প্রাণী, পাখি ও উদ্ভিদের আবাসস্থল। সুন্দরবনের জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পর্যটনদেন সম্ভাবনা সৃষ্টি করে। বনভূমি, মাটির ক্ষয়রোধ, বায়ু বিশুদ্ধকরণ, কার্বন শোষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বনজ  সম্পদ সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে। 

সুন্দরবন সংরক্ষণ ও টেকসই ব্যবহার

সুন্দরবন বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ এবং দেশের উপকূলীয় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ।  সুন্দরবন শুধু বিভিন্ন উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল নয় বরং উপকূলীয় মানুষের জীবিকা, পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে।  সুন্দরবনকে রক্ষা করার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা প্রয়োজন যাতে বর্তমানের প্রয়োজন মেটানোর সাথে ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও নিশ্চিত থাকে। সুন্দরবন সংরক্ষণের জন্য অবৈধভাবে গাছ কাটা ও বন দখল বন্ধ করা অত্যন্ত জরুরি। বনাঞ্চলে নিয়মিত নজরদারি বাড়ানো এবং বনসম্পদ জাগরণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। একই সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় উপযুক্ত ম্যানগ্রোভ  উদ্ভিদের পুনরায় চারা রোপণ করা হলে বনের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধারে সহায়তা করবে। বন্যপ্রাণী সংরক্ষণ সুন্দরবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর, বিভিন্ন প্রজাতির পাখি ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে শিকার ও বন্যপ্রাণী  পাচার বন্ধ করা দরকার। প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলে মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সুন্দরবনের নদী ও খালগুলোর পরিবেশ রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সুন্দরবনের ওপর নির্ভরশীল  মানুষের  জীবিকাকেও বিবেচনায় রাখতে হবে। পরিবেশবান্ধব পর্যটন সুন্দরবনের টেকসই ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক। পর্যটন থেকে স্থানীয় মানুষের আয় বাড়লেও যাতে বনের ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। 

সুন্দরবন বাংলাদেশের অমূল্য  প্রাকৃতিক সম্পদ ও জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন  হিসেবে সুন্দরবনের রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য , সমৃদ্ধ বৈচিত্র্যময় এবং বিশাল পরিবেশগত গুরুত্ব। রয়েল বেঙ্গল টাইগারসহ অসংখ্য বন্যপ্রাণী, পাখি, মাছ ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদের নিরাপদ আবাসস্থল সুন্দরবন। পাশাপাশি সুন্দরবন থেকে মাছ, কাকড়া, চিংড়ি, মধু, মোম, গোলপাতাসহ বিভিন্ন সম্পদ পাওয়া যায় যা উপকূলীয়  মানুষের  জীবন ও জীবিকার সাথে গভীরভাবে সম্পর্কিত। সুন্দরবন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে। একই সাথে ম্যানগ্রোভ বন কার্বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, ভূমিক্ষয় কমানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় সহায়তা করে। সুন্দরবনকে ঘিরে পর্যটনেরও যথেষ্ট সম্ভাবনা  রয়েছে যা স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। সুন্দরবন শুধু  বাংলাদেশের একটি বন নয়  সুন্দরবন দেশের প্রকৃতি, পরিবেশ, অর্থনীতি, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত এক অমূল্য সম্পদ। 
Previous Post
No Comment
Add Comment
comment url