বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধির অন্যতম ভিত্তি।

প্রকৃতির কাছ থেকে মানুষ যে সব উপাদান সরাসরি পেয়ে থাকে এবং নিজের প্রয়োজন মেটাতে ব্যবহার করে সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলা হয়।  একটি দেশের  অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রা, কৃষি, শিল্প, পরিবেশ ও জীবিকার সাথে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশের উর্বর মাটি, নদ নদী, বনভূমি, মৎস্য, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পাথর, বালু, পাহাড ও সামুদ্রিক সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের উর্বর কৃষিজমি  অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের মাটি ধান, গম, পাট, আলু, শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য  উপাদানের জন্য উপযোগি। কৃষির ওপর দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা নির্ভরশীল। পাশাপাশি  নদ নদী বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ। পদ্মা, মেঘনা, যমুনাসহ অসংখ্য  নদী কৃষিকাজ, মৎস্য আহরণ, নৌপরিবহন ও মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বনসম্পদও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আধার। এখানে বিভিন্ন ধরনের  গাছপালা, মাছ, পাখি ও বন্যপ্রাণী রয়েছে। সুন্দরবন উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়  জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এছাড়া পার্বত্য ও অন্যান্য বনাঞ্চল কাঠ, বাশ, গোলপাতা, মধু ও বিভিন্ন বনজ সম্পদের উৎস। দেশের মৎস সম্পদ মানুষের খাদ্য ও কর্মসংস্থানের অন্যতম উৎস। নদী, খাল, বিল, হাওর, বাওড় ও সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পাথর ও বালুর মতো খনিজ ও ভূ সম্পদও  পাওয়া যায় যা বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। সমুদ্র বাংলাদেশের জন্য  নতুন ধরনের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা তৈরি করেছে। বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক মাছসহ বিভিন্ন সামুদ্রিক সম্পদ আহরণের সুযোগ রয়েছে। একই সাথে সূর্যালোক, বায়ু ও পানির মতো নবায়ণযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের সম্ভাবনাও রয়েছে। প্রাকৃতিক সম্পদ সীমাহীন নয়। অতিরিক্ত ও অপরিকল্পিত ব্যবহার, বন উজার, নদীদূষণ, মাটির অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের  কারণে অনেক সম্পদ হুমকির মুখে পড়তে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে  প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু, পরিকল্পিত ও টেকসই ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রকৃতিকে রক্ষা করে সম্পদের ব্যবহার করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।  

উর্বর কৃ্ষিজমি ও মাটি 

বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ হলো উর্বর কৃষিজমি ও মাটি। নদীবাহিত পলি জমে দেশের বিস্তীর্ণ অঞ্চলের মাটি উর্বর হয়েছে। এই উর্বর মাটিতে ধান, গম, পাট, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, শাকসবজি ও বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন করা সম্ভব। ফলে দেশের খাদ্য উৎপাদন ও কৃষি নির্ভর অর্থনীতিতে উর্বর মাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গ্রামাঞ্চলের  বিপুলসংখ্যক মানুষের জীবিকা কৃষির সাথে জড়িত। কৃষিজমি শুধু খাদ্য উৎপাদনই করে না বরং কৃষক, শ্রমিক, পরিবহন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উর্বর মাটিতে প্রয়োজনীয় জৈব পদার্থ, খনিজ উপাদান, পানি ধারণক্ষমতা ও উপকারী অনুজীব থাকায় ফসলের বৃদ্ধি ভালো হয়। কৃষকেরা সঠিক সময়ে বীজ বপন, সেচ, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে  এই জমি থেকে অধিক  ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে নদীর পলিমাটি বাংলাদেশের কৃষিকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করে আসছে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, মাটির ক্ষয় এবং জলাবদ্ধতার কারণে কৃষিজমির উর্বরতা কমে যেতে পারে। মাটির গুণাগুণ পরীক্ষা করে সার প্রয়োগ, জৈব সার ব্যবহার, ফসলের পর্যায়ক্রমিক চাষ এবং কৃষিজমি সংরক্ষণের মাধ্যমে উর্বর কৃষিজমির  উর্বরতা বজায় রাখা প্রয়োজন। উর্বর কৃষিজমি ও মাটি রক্ষা করা মানে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষকেরা জীবিকা  এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ কৃষিভিত্তিক পরিবেশ নিশ্চিত করা।  

নদ নদী ও মিঠা পানির সম্পদ

বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলিসহ অসংখ্য নদ নদী দেশের ওপর দিয়ে  প্রবাহিত হয়েছে।  এসব নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদীর পানি, কৃষিকাজ, মৎস্য আহরণ, নৌপরিবহন, গৃহস্থালির বিভিন্ন  কাজ এবং শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। নদীর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের  মানুষের মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহনও সহজ হয়। বাংলাদেশের মিঠা পানির সম্পদ মানুষের জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী, খাল, বিল, হাওর, বাওর ও পুকুরে থাকা মিঠা পানি কৃষিকাজে সেচ, মাছ চাষ এবং দৈনন্দিন ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য উৎপাদন অনেকাংশে  পানির ওপর নির্ভরশীল। মিঠা পানির জলাশয়গুলো বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। মিঠা পানির জলাশয় দেশের মৎস্য সম্পদের  প্রধান আবাসস্থল। নদী, খাল, বিল ও হাওরে বিভিন্ন প্রজাতির মাছ জন্মায় ও বেড়ে ওঠে। মাছ মানুষের প্রাণিজ আমিষের গুরুত্বপূর্ণ উৎস এবং মৎস্য খাতের সাথে জড়িত অসংখ্য মানুষের জীবিকার মাধ্যম। নদ নদী দেশের নৌপরিবহন ও বাণিজ্যেও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী ও মিঠা পানির উৎস জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ। নদী দখল ও দূষণ বন্ধ করা, শিল্পবর্জ্য  পরিশোধন করে নির্গত করা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পানিতে না ফেলা এবং জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন। একই সাথে পানির অপচয় কমিয়ে অপরিকল্পিত ও টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নদী ও মিঠা পানির সম্পদ রক্ষা করতে পারলে  কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য , নৌপরিবহন এবং মানুষের জীবন জীকিবা দীর্ঘমেয়াদে উপকৃত হবে। 

প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ  প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন খনিজ সম্পদ অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে যা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার উৎপাদন ও বিভিন্ন বাণিজ্যিক কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রাকৃতিক গ্যাসের অবদান গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অন্যতম প্রধান দেশিয় জ্বালানি সম্পদ। দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রে থেকে উত্তোলিত গ্যাস বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন  বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়।  গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সচল   রাখতে প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যেও  কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, বালু ও পাথর উল্লেখযোগ্য। উত্তরাঞ্চলের কয়লা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্ভাবনার সৃষ্টি করেছে। সিলেট ও পার্বত্যসহ বিভিন্ন অঞ্চলের পার্বত্যসহ বিভিন্ন অঞ্চলের পাথর ও বালু সড়ক, সেতু, ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। চুনাপাথর সিমেন্টসহ বিভিন্ন শিল্পের  কাচামাল হিসেবে গুরুত্বপূর্ণ। তবে প্রাকৃতিক ও খনিজ সম্পদ সীমিত  ও মূল্যবান।  অপরিকল্পিতভাবে গ্যাস উত্তোলন, অতিরিক্ত বালু, পাথর আহরন কিংবা খনিজ সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সম্পদের সঠিক জরিপ, বৈজ্ঞানিক পদ্ধতিতে উত্তোলন, অপচয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। 

বন ও জীববৈচিত্র্য

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো  বন ও জীববৈচিত্র্য। দেশের বনাঞ্চল শুধু কাঠ ও বিভিন্ন বনজ সম্পদের উৎস  নয় বরং অসংখ্য প্রাণী, পাখি, মাছ, কীটপতঙ্গ ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং দেশের বিভিন্ন অঞ্চলের শালবন জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহে সহায়তা করে। পাশাপাশি বন মাটি ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখে  এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সহায়তা করে।  বনাঞ্চল থেকে মধু, মোম, বাশ, গোলপাতা ও বিভিন্ন উদ্ভিদজাত উপাদানও পাওয়া যায়। বাংলাদেশের জীববৈচিত্র্যের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, হাতি, বানর, বিভিন্ন প্রজাতিক পাখি, মাছ ও অসংখ্য উদ্ভিদ উল্লেখযোগ্য । কিন্তু বন উজাড়, আবাসস্থল ধ্বংস, দূষণ, অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। 

কয়লা ও অন্যান্য জ্বালানি সম্পদ

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে কয়লা ও অন্যান্য জ্বালানি সম্পদ অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের  জন্য গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রাকৃতিক গ্যাসের  পাশাপাশি কয়লা, তেল, সৌরশক্তি, জলবিদ্যুৎ  ও অন্যান্য জ্বালানি উৎস ভূমিকা রাখে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, পরিবহন ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ প্রয়োজন। কয়লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি সম্পদ। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কয়লার মজুত পাওয়া গেছে। কয়লা তাপবিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং বিভিন্ন শিল্পকারখানার জ্বালানি চাহিদা পূরণে কয়লার ভূমিকা রয়েছে। কয়লা উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে পরিবেশগত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত খনি কার্যক্রম মাটি, পানি, কৃষিজমি ও স্থানীয় পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। খনিজ তেল ও জ্বালানি তেল দেশের পরিবহন ও  শিল্প খাতে গুরুত্বপূর্ণ। সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সম্পদ। সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। গ্রামাঞ্চলসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসার ঘটানো সম্ভব। কয়লা ও অন্যান্য জ্বালানি সম্পদের অপচয় রোধ, সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে ব্যবহার করা প্রয়োজন। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির  ব্যবহার বাড়িয়ে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও টেকসই জ্বালানি  ব্যবস্থা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। 

সমুদ্র ও সামুদ্রিক সম্পদ

বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের আধার। সমুদ্র বাংলাদেশের অর্থনীতি, খাদ্য, কর্মসংস্থান, পরিবহন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ  জলরাশিতে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, কাকড়া ও অন্যান্য জলজ প্রাণী পাওয়া যায়। এসব সামুদ্রিক সম্পদ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করে। সামুদ্রিক সম্পদের মধ্যে মাছ ও অন্যান্য জলজ প্রাণী, লবণ, সামুদ্রিক শৈবাল এবং সম্ভাব্য সামুদ্রিক খনিজ ও জ্বালানি সম্পদ উল্লেখযোগ্য। সামুদ্রিক সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামুদ্রিক জ্যীববৈচিত্র্য। বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক প্রাণী, কচ্ছপ, ডলফিন ও নানা ধরনের  জলজ উদ্ভিদ রয়েছে। সমুদ্রভিত্তিক মৎস্য আহরণ  ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানো সম্ভব। পাশাপাশি সমুদ্রবন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয় যা দেশের আমদানি রপ্তানি ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। সমুদ্রকে ঘিরে পর্যটন ও বিনোদনেরও সুযোগ রয়েছে। কক্সবাজার ও সেন্ট মার্টিনের মতো উপকূলীয় অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। অতিরিক্ত মাছ আহর‌ণ, সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য ও জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হতে পারে। বঙ্গোপসাগরের সম্পদ পরিকল্পিত ও টেকসইভাবে ব্যবহার, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র দূষণনিয়ন্ত্রণ করা জরুরি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমুদ্র বাংলাদেশের খাদ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়রে আরও বড় ভূমিকা রাখতে পারে।   

পাহাড় ও পাহাড়ি প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে পাহাড় ও পাহাড়ি অঞ্চলের  প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রধান পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম, যেখানে বান্দবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিস্তীর্ণ পাহাড়, টিলা, বনভূমি, ঝর্ণা ও ছড়া রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও পাহাড় ও টিলা দেখা যায়। পাহাড়ি অঞ্চল শুধু দেশের প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করেনা বরং পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার জন্যও গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হলো বনজ সম্পদ। এসব বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ, বাশ, বেত, লতাগুল্ম ঔষধি  উদ্ভিদ পাওয়া যায়।  পাহাড়ি বনে  একই সাথে হাতি, হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি ও অসংখ্য ছোট বড় প্রাণীর আবাসস্থল। পাহাড়ি অঞ্চলের কৃষি সম্পদও  উল্লেখযোগ্য। পাহারের ঢাল ও উপযোগি জমিতে আনারস, কলা, কমলা, লেবু, আম, কাঠাল, আদা, হলুদ, মরিচসহ বিভিন্ন ফলস উৎপাদিত হয়। পার্বত্য এলাকার কিছু অঞ্চলে জুমচাষ প্রচলিত রয়েছে। এছাড়া সিলেট  ও আশপাশের পাহাড়ি টিলায় চা চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাহাড়ি সম্পদও অত্যন্ত মূল্যবান সম্পদ। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, ছড়া ও ছোট নদী বিভিন্ন এলাকার মানুষের পানির চাহিদা, কৃষিকাজ ও জীববৈচিত্র্যের জন্য  গুরুত্বপূর্ণ। পাহাড়কে কেন্দ্র করে বাংলাদেশের পর্যটন শিল্পেরও অনেব সম্ভাবনা রয়েছে। তবে পাহাড় প্রাকৃতিক সম্পদ নানা কারণে ক্ষতিগ্রস্থ হতে পারে। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, বন উজার, অতিরিক্ত সম্পদ আহরণ, ভূমিক্ষয় ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ পাহাড়ি পরিবেশের ওপর  চাপ সৃষ্টি করে। 

সুন্দরবনের বনজ সম্পদ

সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনজ ও প্রাকৃতিক সম্পদের ভান্ডার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দবনে বিভিন্ন ধরনের গাছপালা ও উদ্ভিদ পাওয়া যায়। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতাসহ নানা প্রজাতির উদ্ভিদ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সুন্দরবনের বনজ সম্পদ স্থানীয় মানুষের জীবন ও জীবিকার সাথেও জড়িত। মধু ও মোম সংগ্রহ, গোলপাতা ও অন্যান্য বনজ উপাদান সংগ্রহ বহু মানুষের আয়ের উৎস। সুন্দরবনের উদ্ভিদ ও বনভূমি বিভিন্ন পাখি, মাছ, সরীসৃপ ও বন্যপ্রণীর আশ্রয়স্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। এছাড়াও সুন্দরবনের বন উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রতিরক্ষা  ব্যবস্থা হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের ক্ষতি কমাতে সুন্দরবনের বনজ সম্পদের ভূমিকা রয়েছে। 

বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের মধ্যে বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন নদী, পাহাড়  এলাকা ও ভূগর্ভস্থ উৎস থেকে এসব সম্পদ পাওয়া যায়। রাস্তা, সেতু, ভবন, বাধ, কালভার্ট , রেলপথসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে এগুলোর অনেক প্রয়োজন রয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের সাথে এসব প্রাকৃতিক সম্পদের সরাসরি সম্পর্ক রয়েছে। বালু বাংলাদেশের অন্যতম নির্মাণসামগ্রী। নদী ও বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া বালু বাড়িঘর, সড়ক, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যবহার করা হয়। বিশেষ করে কংক্রিট ও বিভিন্ন নির্মাণকাজে বালুর প্রয়োজন হয়। পাথর নির্মাণ কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু পাহাড়ি ও সীমান্তবর্তী অঞ্চলে প্রাকৃতিক পাথর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন উৎস থেকে সংগৃহীত পাথর ভেঙে নির্মাণকাজে ব্যবহার করা হয়। রাস্তা নির্মাণ, সেতু, ভবনের ভিত্তি, রেলপথ এবং কংক্রিট তৈরিতে পাথরের ব্যবহার রয়েছে। পাথর উত্তোলন ও সরবরাহের সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। এছাড়া কাদামাটি, ইটের মাটি, নুড়ি ও অন্যান্য ভূ সম্পদ নির্মাণ ও শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। কাদামাটি থেকে ইট, টাইলস ও বিভিন্ন মাটির পণ্য তৈরি করা সম্ভব। এসব উপাদান দেশের নির্মাণশিল্প ও আবাসন খাতের প্রয়োজ পূরণে সহায়তা করে। বালু ও পাথর অপরিকল্পিতভাবে উত্তোলন করলে  নদীর তলদেশ ও তীরের ভারসাম্য নষ্ট হতে পারে। ভূমিক্ষয় বাড়তে পারে এবং পাহাড়ি পরিবেশ ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের অবকাঠামোগত উন্নয়ন আরও উন্নত হবে।                                                                        

কৃষি ও উদ্ভিদজাত সম্পদ

বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হলো উদ্ভিদ ও কৃষিজাত সম্পদ। দেশের উর্বর মাটি, পর্যাপ্ত বৃষ্টিপাত, নদ নদী ও অনুকূল জলবায়ুর কারণে এখানে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল, শাকসবজি, গাছপালা ও বনজ উদ্ভিদ জন্মে। ধান, গম, ভুট্টা, পাট, আখ, চা, ডাল, তেলবীজ ও বিভিন্ন শাকসবজি, ফলমূল দেশের কৃষিজ সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এসব সম্পদ মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতি ও  কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের কৃষি জমি থেকে উৎপাদিত ধান দেশের প্রধান খাদ্যশস্য।  পাশাপাশি পাট, চা ও বিভিন্ন কৃষিপণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাণিজ্যও অবদান রাখে। বিশেষ করে পাট ও চা বাংলাদেশের উল্লেখযোগ্য কৃষিজাত সম্পদ। গ্রামাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ কৃষিকাজ, ফলমূল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্য বিপণনের সাথে সরাসরি যুক্ত। উদ্ভিদজাত সম্পদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের গুরুত্বও অনেক। আম, কাঠাল, লিচু, পেয়ারা, নারকেল, কলা, জামসহ নানা ধরনের ফল মানুষের খাদ্য ও পুষ্টির উৎস। বাশ, বেত, কাঠ ও বিভিন্ন বনজ উদ্ভিদ ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। আবার তুলসী, নিম, অ্যালোভেরা ও অন্যান্য উদ্ভিদ  বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। কৃষি ও উদ্ভিদজাত সম্পদ থেকে অনেক শিল্পের কাচামাল পাওয়া যায়। কৃষি ও উদ্ভিদজাত সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার দেশের খাদ্যনিরাপত্তা , অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ হলো বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য। দেশের  বন, পাহাড়, নদী, হাওড়, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের  প্রাণী, পাখি, মাছ, সরীসৃপ, কীটপতঙ্গ ও উদ্ভিদ রয়েছে। এসব জীব একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বন্য প্রাণীর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, হাতি, বানর, শিয়াল বিভিন্ন প্রজাতির সাপ ও কুমির উল্লেখযোগ্য। সুন্দরবন বিশেষ করে বাঘ, হরিণ, বানর, কুমির ও নানা প্রজাতির পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল। আবার পার্বত্য অঞ্চলের বনগুলোতেও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপের বসবাস রয়েছে। নদী, হাওর ও জলাভূমিতে রয়েছে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী। জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রাণী বা  উদ্ভিদের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেলে খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে। বন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দিতে, পরাগায়নে সহায়তা করতে  এবং খাদ্যশৃঙ্খলের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখে। তবে বন উজার, আবাসস্থল ধ্বংস, অবৈধ  শিকার, পরিবেশদূষণ, জলাভূমি সংকোচন ও জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্যের জন্য বড় চ্যালেঞ্জ। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বন ও জলাভূমি রক্ষা, অবৈধ শিকার বন্ধ, বন্যপ্রাণী পাচার নিয়ন্ত্রণ, সংরক্ষিত এলাকা কার্যকরভাবে পরিচালনা  এবং  জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।    

নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ

নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো এমন প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতিব স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় সৃষ্টি বা  পূরণ হতে পারে। বাংলাদেশের জন্য এসব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় নবায়নযোগ্য সম্পদ হলো সূর্যের আলো। বাংলাদেশের বছরের বড় একটি সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করা যায়। বিশেষ করে গ্রামাঞ্চল, চর ও দূরবর্তী  এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহার করে  আলো, সেচ ও বিভিন্ন দৈনন্দিন কাজে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। বায়ু ও পানি থেকেও নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে  বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে বায়ূশক্তি উৎপাদনের সুযোগ রয়েছে। নদী ও পানির প্রবাহ থেকেও জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নবায়নযোগ্য সম্পদের বড় সুবিধা হলো এগুলো জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশের ওপর তুলনামূলক কম চাপ সৃ্ষ্টি করে। কয়লা, তেল ও গ্যাস ব্যবহারের ফলে  গ্রিনহাউজ গ্যাস নিঃসর‌ণ হয়। কিন্তু সৌর ও বায়ুশক্তির মতো উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের  সময় সরাসরি জ্বালানি পোড়ানোর প্রয়োজন হয় না। পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বাড়াতে প্রযুক্তি, দক্ষ জনবল, বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা প্রয়োজন। সৌরবিদ্যুৎ উদৎপাদনে প্রাথমিক বিনিয়োগ এবং বায়ু ও সৌরশক্তির ক্ষেত্রে আবহাওয়াজনিত ওঠানামার মতো বিষয়ও বিবেচনা করতে হয়।

প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার

প্রাকৃতিক সম্পদ একটি দেশের অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু এসব সম্পদের অনেকগুলোই সীমিত এবং অতিরিক্ত  ব্যবহারের ফলে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর পাশাপাশি  ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সম্পদ সংরক্ষণ করা জরুরি। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতে হবে। সুন্দরবনসহ বিভিন্ন বনাঞ্চল রক্ষা করতে অবৈধ দখল, গাছ কাটা ও বন্যপ্রাণী শিকার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নদী ও জলাশয় রক্ষা করা জরুরি। নদীতে শিল্পবর্জ্য, প্লাস্টিক  ও অন্যান্য দূষিত পদার্থ ফেলা বন্ধ করতে হবে। নদী দখল ও অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পানি অপচয় না করে , কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কৃষিজমি ও মাটির উর্বরতা রক্ষার দিকেও গুরুত্ব দিতে হবে।  অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের  কারণে কৃষিজমি যাতে অযথা নষ্ট না হয় সেদিকে  নজর রাখা দরকার। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পাথর ও বালুর মতো সীমিত সম্পদ ব্যবহারে অপচয় রোধ করতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো গেলে  সীমিত জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমানো সম্ভব। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেও দায়িত্ব। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও টেকসই  ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার জন্য একটি নিরাপদ  ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।  

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও দেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, শিল্প, মানুষের জীবনযাত্রা ও  জীবিকার অন্যতম ভিত্তি। উর্বর কৃষিজমি, নদ নদী ও মিঠা পানি, বন ও জীব বৈচিত্র্য, সুন্দরবন, মৎস্য সম্পদ, পাহাড়, বালু, পাথর, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ সবকিছু ‍মিলিয়ে বাংলাদেশ প্রাকৃতিক অপার সম্পদে সমৃদ্ধ। এসব সম্পদের ওপর দেশের কোটি কোটি  মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন জীবিকা নির্ভরশীল। একই সাথে প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, বন উজার, নদী ও জলাশয় দূষণ, অতিরিক্ত সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এসব সম্পদ নানা ধরনের  ঝুকির মুখে পড়ছে। কোনো সম্পদ একবার নষ্ট হয়ে গেলে অনেক ক্ষেত্রে তা পুনরুদ্ধার করা কঠিন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা  পালন করতে হবে। প্রাকৃতিক সম্পদকে সঠিক পরিকল্পনা, সংরক্ষণ ও টেকসই ব্যবহারের মাধ্যমে  কাজে লাগাতে হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url