দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রা।

বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রায় প্রতিটি কাজেই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার রয়েছে। আধুনিক জীবন ও প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তির কল্যাণেই কৃষিতে ফলন বাড়ছে, বাস, ট্রেন, বিমান, জাহাজের সাহায্যে স্থলে, জলে, আকাশে ভ্রমণ করতে পারছে। বিদ্যুৎ, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তেই সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে। যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান বিপ্লব ঘটিয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট ও ভিডিও কলের  মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করা সম্ভব। চিকিৎসাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয় ও চিকিৎসাকে অনেক উন্নত করেছে। শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস, ডিজিটাল বই ও বিভিন্ন শিক্ষামূলক প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগকে আরও বিস্তৃত করেছে। কৃষিক্ষেত্রেও উন্নত যন্ত্র, সেচপ্রযুক্তি ও আধুনিক কৃষিপদ্ধতি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, বিনোদন ও গৃহস্থালি কাজেও প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। এতে সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। মানুষের আধুনিক জীবন প্রণালি, আধুনিক জীবন ভাবনা ও চেতনা সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর। তাই প্রযুক্তিকে বাদ দিয়ে আধুনিক জীবনের কথা চিন্তা করা যায় না। 


সমগ্র বিশ্ব আজ একটা গ্লোবাল ভিলেজে পরিণত পরিণত হয়েছে। এ যেন আধুনিক জীবন, আধুনিক মানুষ, আধুনিক বিশ্ব। তাই আজকের এ যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। আর আজকের দিনে এ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ থেকে অগ্রসর হয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। শুধু স্বপ্নই দেখছে না, স্বপ্ন ও বাস্তবতার আলোকে নানা কর্মকৌশল নির্ধারণ ও বাস্তবে তার প্রয়োগ শুরু করে দিয়েছে। ফলে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও অগ্রগতিতে সারা বিশ্বের কাছে বাংলাদেশ হবে একটি মডেল। প্রযুক্তির অতিরিক্ত বা অপব্যবহার আসক্তি, স্বাস্থ্যঝুকি, গোপনীয়তা লঙ্ঘন  ও পরিবেশগত সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে এবং মানব কল্যাণে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির এই জয়যাত্রা আমাদের জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে পারে। 

যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞানের অবদান

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে যোগাযোগ ব্যবস্থা আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। বিজ্ঞানের অগ্রগতির ফলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও আধুনিক হয়েছে। একসময় দূরের মানুষের সাথে যোগাযোগ করতে চিঠি বা দূত পাঠাতে হতো, এখন মোবাইল ফোন, ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইটের মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। মোবাইল ফোন যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই কথা বলা, বার্তা পাঠানো ও ভিডিও কল ও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে সহজে যোগাযোগ করা যায়। ই মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। দ্রুত গতির ইন্টারনেট  ও বিপুল পরিমাণ তথ্য পরিবহনে অপটিক্যাল ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্যাটেলাইট প্রযুক্তি টেলিভিশন সম্প্রসার, টেলিযোগাযোগ, নেভিগেশন ও প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরে থেকেও সভা, ক্লাস ও কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করা যায়। অফিস, শিক্ষা ও ব্যবসার অনেক কাজ এখন অনলাইনে করা সম্ভব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানো যায়। দূরে অবস্থান করে ভিডিও কল ও অনলাইল মিটিংয়ের মাধ্যমে সরাসরি কথা বলা  ও কাজ করা সম্ভব হচ্ছে। ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষের মধ্যে দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। দুর্যোগ বা বিপদের সময় দ্রুত খবর আদান প্রদান ও সহযোগিতা সমন্বয় করা সহজ হয়েছে। বিজ্ঞান ভৌগলিক দূরত্ব কমিয়ে পৃথিবীকে একটি বিশ্বগ্রামে পরিণত করেছে। ফলে বিজ্ঞান যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, সহজ ও বিশ্বব্যাপি  করেছে। 

শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তি বিকাশের প্রধান মাধ্যম। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, সহজ, কার্যকর ও যুগোপযোগী করতে বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞানের কল্যাণে শিক্ষার পদ্ধতি, উপকরণ, তথ্য সংগ্রহ, জ্ঞান অর্জন এবং শিক্ষার্থীদের শেখার সুযোগে অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে বই ও শ্রেণিকক্ষই ছিল শিক্ষার প্রধান মাধ্যম, সেখানে বর্তমানে কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, মাল্টিমিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রচলিত শিক্ষাব্যবস্থা আধুনিক রূপ পেয়েছে। এখন শুধু বই পড়ে নয়, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে। বিজ্ঞানের অগ্রগতির ফলে অনলাইনের ক্লাসের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে। বিশেষ পরিস্থিতিতে অনলাইন শিক্ষাব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে শিক্ষার জগতকে বিশাল করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের বই, গবেষণাপত্র, শিক্ষামূলক ভিডিও ও তথ্য ঘরে বসেই সংগ্রহ করা সম্ভব। ফলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অনুসন্ধান, লেখালেখি, হিসাব নিকাশ, প্রেজেন্টেশন তৈরি ও বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যার ব্যবহার করতে পারে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন  প্রজেক্ট, উপস্থাপনা, ভিডিও, অ্যানিমেশন ও ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারে। এতে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বিজ্ঞানভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মুখস্তনির্ভরতা কমিয়ে যুক্তি, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করতে শেখায়। এতে শিক্ষার মান ও কার্যকারিতা বৃদ্ধি পায়।

ব্যবসা বাণিজ্যে বিজ্ঞানের অবদান

আধুনিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিজ্ঞানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে ব্যবসায়িক কার্যক্রম আগের তুলনায় অনেক দ্রুত, সহজ ও নির্ভুল হয়েছে। মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই পণ্য ও সেবার হিসাব সংরক্ষণ করতে পারেন। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্টের ফলে অর্থ লেনদেন এখন দ্রুত ও নিরাপদ হয়েছে। ই কমার্সের মাধ্যমে ঘরে বসেই দেশ বিদেশের পণ্য কেনাবেচা করা সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীরা অল্প সময়ে বিপুলসংখ্যক ক্রেতার কাছে পণ্য প্রচার করতে পারছেন

চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের অবদান

বিজ্ঞান মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। চিকিৎসাবিজ্ঞান তার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। একসময় মানুষের কাছে অনেক রোগই ছিল  দুরুরোগ্য ও প্রাণঘাতী। রোগ নির্ণয়ের আধুনিক ব্যবস্থা, কার্যকর ওষুধ, টিকা, অস্ত্রোপচার প্রযুক্তি ও উন্নত চিকিৎসা সরঞ্জাম না থাকায় সামান্য অসুস্থতাতেও মানুষের জীবন বিপন্ন হতো। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে চিকিৎসাব্যবস্থা আজ অনেক উন্নত ও নির্ভরযোগ্য হয়েছে। বিজ্ঞানের কল্যাণে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। রক্ত পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদির মাধ্যমে শরীরের ভিতরের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা যায়। এক্স রে চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর মাধ্যমে শরীরের হাড়ের ভাঙা, ফুসফুসের বিভিন্ন সমস্যা এবং অন্যান্য শরীরের ভিতরের  অস্বাভাবিকতা শনাক্ত করা যায়। আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ দেখা যায়। গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও অবস্থান পর্যবেক্ষণসহ বিভিন্ন রোগ নির্ণয়ে  এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিটি স্ক্যান এবং এমআরআই চিকিৎসকদের শরীরের ভিতরের সূক্ষ্ম পরিবর্তন সম্পর্কে  বিস্তারিত তথ্য দিতে সাহায্য করে। বিশেষ করে মস্তিষ্ক, মেরুদন্ড, টিউমার ও বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে এসব প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে শরীরে তুলনামূলক ছোট ছিদ্র করে অনেক অস্ত্রোপচার করা যায়। এতে বড় কাটা  ছিড়া কম হয় এবং অনেক ক্ষেত্রে রোগীর সুস্থ হতে তুলনামূলক কম সময় লাগে। ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্ত ও চিকিৎসায় বিজ্ঞান নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিভিন্ন ধরনের স্ক্যান, বায়োপসি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অন্যান্য আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ফলে অনেক রোগীর চিকিৎসার সুযোগ বৃদ্ধি পেয়েছে।  বিজ্ঞানের সুফল সবার কাছে পৌছে দিতে হলে উন্নত চিকিৎসার পাশাপাশি দক্ষ চিকিৎসক, মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা, সঠিক চিকিৎসা তথ্য এবং সবার জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। 

কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান

বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রাচীন ও পরিশ্রমনির্ভর কৃষিব্যবস্থা আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিতে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে উচ্চফলনশীল, রোগপ্রতিরোধী ও প্রতিকূল পরিবেশে ঠিকে থাকতে সক্ষম বিভিন্ন জাতের বীজ উদ্ভাবন করেছেন। সেচযন্ত্র, গভীর নলকূপ, পাম্প ও সৌরচালিত সেচব্যবস্থান মাধ্যমে শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে পর্যাপ্ত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন, মাড়াইযন্ত্র ও কম্বাইন হারভেস্টারের ব্যবহার কৃষকের শ্রম ও সময় কমিয়ে দিয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি পরীক্ষা করে কোন জমিতে কী ধরনের ফসল ও কী পরিমাণ সার প্রয়োজন তা নির্ধারণ করা যায়। বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখা এবং ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব। গবেষণার মাধ্যমে ফসলের বিভিন্ন রোগ ও ক্ষতিক্ষর পোকামাকড় শণাক্ত করা এবং সেগুলো দমনের কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। পরিবেশের ক্ষতি কমাতে উপকারী পোকা, জীবাণু ও অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ক্ষতিকর বালাই নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি হয়েছে। আধুনিক আবহাওয়া বিজ্ঞান কৃষকদের বৃষ্টি, ঝড়, তাপমাত্রা ও অন্যান্য আবহাওয়াজনিত পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য পেতে সাহায্য করছে। কৃষিতে ড্রোনের মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, ফসলের সমস্যা  শণাক্তকরণ এবং নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় উপকরণ প্রয়োগ করা সম্ভব হচ্ছে। বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে গ্রিনহাউস তৈরি করে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ফসল উৎপাদন করা যায়। বিজ্ঞানসম্মত গুদাম, হিমাগার, শুকানোর প্রযুক্তি ও উন্নত প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে জমি চাষ, বীজ বপন, আগাছা পরিষ্কার, ফসল কাটা ও মাড়াইয়ের কাজ দ্রুত করা যায়, ফলে কৃষকের শ্রম ও সময় সাশ্রয় হয়। কৃষিক্ষেত্রে বিজ্ঞানের সঠিক প্রয়োগ ফসলের উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্যাংকিং ও অর্থ লেনদেনে বিজ্ঞানের অবদান

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে ব্যাংকিং ব্যবস্থা আজ অনেক সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। আগে অর্থ লেনদেনের জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বর্তমানে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং, এটিএম ও অনলাইন ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা যায়। এটিএমের মাধ্যমে যেকোনো সময় টাকা উত্তোলন ও জমা দেওয়া সম্ভব। মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে দ্রুত টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ  ও কেনাকাটার মূল্য পরিশোধ  করা যায়। আধুনিক প্রযুক্তি ব্যাংকের হিসাব সংরক্ষণ ও লেনদেনের তথ্য ব্যবস্থাপনাকে আরও নির্ভুল করেছে। 

যাতায়াত ব্যবস্থায় বিজ্ঞানের অবদান

আধুনিক সভ্যতার অগ্রগতিতে যাতায়াত ব্যবস্থায় বিজ্ঞানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত আগের তুলনায়  অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়েছে। প্রাচীনকালে মানুষ পায়ে হেটে, নৌকা বা পশুর সাহায্যে যাতায়াত করত। কিন্তু বর্তমানে বিজ্ঞান মানুষের জন্য বাস, ট্রেন, মোটরগাড়ি, জাহাজ, উড়োজাহাজ, মেট্রোরেলসহ নানা ধরনের দ্রুত গতির যানবাহন তৈরি করেছে। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাতেও বিজ্ঞানের  প্রভাব অত্যন্ত দৃশ্যমান। পদ্মা সেতু, মেট্রোরেল, আধুনিক মহাসড়ক ও উন্নত সেতু নির্মাণে  প্রকৌশলবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে মানুষের যাতায়াতের সময় কমেছে। নদীমাতৃক বাংলাদেশের ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে তৈরি আধুনিক নৌযান ও ফেরি নদীপথের যোগাযোগকে আরও উন্নত করেছে। বিজ্ঞানের কল্যাণে মোটরগাড়ি ও বাস আধুনিক সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। উন্নত ইঞ্জিন, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিপিএস ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তির কারণে এসব যানবাহন দ্রুত ও নিরাপদে চলাচল করতে পারে। রেলপথেও বিজ্ঞানের অনেক ব্যবহার রয়েছে। আধুনিক ট্রেন ও মেট্রোরেল অল্প সময়ে বিপুলসংখ্যাক  যাত্রী পরিবহন করতে সক্ষম। বৈদ্যুতিক ও দ্রুতগতির ট্রেন শহর ও দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগকে আরও সহজ করেছে। আকাশ পথে বিজ্ঞানের অবদান সবচেয়ে বেশি। উড়োজাহাজের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব হচ্ছে।  বিজ্ঞান যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি ক্যামেরা, স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা, স্পিড ক্যামেরা এবং বিভিন্ন সেনসরের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি, চালকবিহীন গাড়ি, দ্রুত গতির রেল ও স্মার্ট পরিবহন ব্যবস্থা যাতায়াতকে আরও আধুনিক করবে। 

গৃহস্থালির কাজে বিজ্ঞানের অবদান

মানুষের দৈনন্দিন জীবনকে সহজ, সুন্দর ও আরামদায়ক করতে বিজ্ঞানের অবদান অপরিসীম। বিশেষ করে গৃহস্থালির কাজে বিজ্ঞান মানুষের শ্রম ও সময় অনেকাংশে কমিয়ে দিয়েছে। একসময় ঘরের অধিকাংশ কাজই হাতে করতে হতো। পানি তোলা, কাপড় ধোয়া, খাবার সংরক্ষণ, রান্না, ঘর পরিষ্কার সবকিছুতেই অনেক সময় ও শ্রম ব্যয় হতো। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে এসব কাজ অল্প সময়ে ও সহজে করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে রান্নার কাজে অনেক পরিবর্তন এসেছে। গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন কুকার, রাইস কুকার ও মাইক্রোওয়েব ওভেনের সাহায্যে দ্রুত রান্না করা যায়। রেফ্রিজারেটর ও ফ্রিজার গৃহস্থালির কাজে বিজ্ঞানের অন্যতম অবদান। এর সাহায্যে মাছ, মাংস, দুধ, শাকসবজি ও বিভিন্ন খাবার দীর্ঘ সময় ভালো রাখা যায়। ব্লেন্ডার, মিক্সার, গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি ও ফুড প্রসেসরের মতো যন্ত্র রান্নাঘরের  কাজকে অনেক সহজ করেছে। মসলা পেষা, ফসলের  রস তৈরি, খাবার মেশানো বা কাটা এসব কাজ সহজেই করা যায়। আগে কাপড় ধোয়ার জন্য অনেক সময় ও শারীরিক শ্রম প্রয়োজন হতো। বর্তমানে ওয়াশিং মেশিন ও ড্রায়ারের মাধ্যমে অল্প সময়ে অনেক কাপড় পরিষ্কার ও শুকানো যায়। ভ্যাকুয়াম ক্লিনার, রোবটিক ক্লিনার ও আধুনিক মেঝে পরিষ্কারের যন্ত্র ঘর পরিষ্কার করার কাজ সহজ করেছে। এসব যন্ত্র ধুলাবালি ও ময়লা দূর করতে সাহায্য করে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখে। বিজ্ঞান মানুষের ঘরের পরিবেশকে আরামদায়ক করেছে। ফ্যান, এয়ার কন্ডিশনার, হিটার ও বিভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রের সাহায্যে ঋতু অনুযায়ী ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। বিদ্যুৎ আধুনিক গৃহস্থালির অন্যতম প্রধান ভিত্তি। বৈদ্যুতিক বাতি, ফ্যান, টেলিভিশন, কম্পিউটার, চার্জারসহ অসংখ্য যন্ত্র বিদ্যুতের সাহায্যে চলে। বিজ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে গৃহস্থালির কাজ আরও সহজ, নিরাপদ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। 

তথ্যপ্রাপ্তিতে বিজ্ঞানের অবদান

বর্তমান যুগকে তথ্য ও  প্রযুক্তির যুগ বলা হয়। মানুষের জ্ঞান, শিক্ষা, যোগাযোগ, গবেষণা ও দৈন্দন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্যের গুরুত্ব অপরিসীম। একসময় কোনো তথ্য জানতে হলে বই, পত্রিকা, গ্রন্থাগার বা অন্যান্য যা মানুষের অপর  নির্ভর করতে হতো। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে  বর্তমানে ঘরে বসেই অল্প সময়ের মধ্যে দেশ বিদেশের অসংখ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, স্যাটেলাইট, টেলিভিশন, রেডিও ও বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি তথ্যপ্রাপ্তিকে সহজ করেছে। ইন্টারনেট বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের তথ্য মুহূর্তের মধ্যে খুজে পাওয়া যায়। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ  ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। স্মার্টফোন তথ্যপ্রাপ্তিকে  মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে খবর, আবহাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক তথ্য জানা যায়। কম্পিউটার বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও দ্রুত খুজে বের করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও সরকারি দপ্তরে কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও সরবরাহ করা হয়। টেলিভিশন, রেডিও, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশ বিদেশের খবর দ্রুত মানুষের কাছে পৌছে দেওয়া যায়। ফলে মানুষ পৃথিবীর বিভিন্ন ঘটনা সম্পর্কে অল্প সময়ের মধ্যেই জানতে পারে।  বৈজ্ঞানিক গবেষণায় সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে গবেষকরা দেশ বিদেশের গবেষণাপত্র, তথ্য উপাত্ত ও বৈজ্ঞানিক ফলাফল সহজে সংগ্রহ করতে পারেন। এতে নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণার গতি বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া, ভূ প্রকৃতি, দুর্যোগ, যোগাযোগ ও পৃথিবীর বিভিন্ন পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্যান্য দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

নিরাপত্তায় বিজ্ঞানের অবদান

আধুনিক যুগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় নিরাপত্তার জন্য মানুষের ওপরই  বেশি নির্ভর করতে হতো। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে বিভিন্ন আধুনিক যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সিসিটিভি ক্যামেরা, অ্যার্লাম ব্যবস্থা, বায়োমেট্রিক প্রযুক্তি, মেটাল ডিটেক্টর, স্যাটেলাইট, রাডার ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে। বিভিন্ন অফিস, ব্যাংক, মার্কেট, রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এর মাধ্যমে কোনো স্থানের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় এবং অপরাধ ঘটলে ঘটনার তথ্য ও প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়। আঙুলের চাপ, চোখের আইরিস, মুখমন্ডল শনাক্তকরণ ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করা যায়। ফলে অননুমোদিত ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করতে পারে না। বিমানবন্দর, আদালত,গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নিরাপত্তা সংবেদনশীল স্থানে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। এর মাধ্যমে ধাতব বস্তু শনাক্ত করে নিরাপত্তা ঝুকি কমানো যায়। বর্তমানে মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য ও সরকারি তথ্যের বড় অংশ ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত। তাই তথ্য চুরি, প্রতারণা ও অননুমোদিত প্রবেশ ঠেকাতে এনক্রিপশন, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ও অন্যান্য সাইবার নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আধুনিক গাড়িতে এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সিলবেল্ট,পার্কিং সেন্সর ও বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি দুর্ঘটনার ঝুকি ও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। রাডার, জিপিএস ও আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিমান ও নৌযানের অবস্থান নিয়ন্ত্রণ এবং চলাচল পর্যবেক্ষণ করা যায়। এতে দুর্ঘটনার ঝুকি কমে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।  

বিদ্যুৎ ব্যবহারে বিজ্ঞানের অবদান 

আধুনিক সভ্যতার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো বিদ্যুৎ। বিজ্ঞানের অগ্রগতির ফলে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও ব্যবহার মানুষের জীবনকে অত্যন্ত সহজ ও আরামদায়ক করেছে। বর্তমান পৃথিবীতে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, গৃহস্থালি কাজ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাত্রা কল্পনা করা যায় না। বাড়িতে বাতি, পাখা, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ওয়াশিং মেশিন,  মাইক্রোওয়েভ ওভেনসহ নানা যন্ত্র বিদ্যুতের সাহায্যে চলে। ফলে মানুষের দৈনন্দিন কাজ দ্রুত ও সহজ হয়েছে এবং শ্রম ও সময় দুটোই সাশ্রয় হয়েছে।  বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আলো, কম্পিউটার, প্রজেক্টর এবং অন্যান্য আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারে বিদ্যুৎ অপরিহার্য। অনলাইন ক্লাস ও ডিজিটাল শিক্ষাব্যবস্থাও বিদ্যুতের ওপর নির্ভরশীল। হাসপাতালে এক্স রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ভেন্টিলেটরসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা যন্ত্র বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়। অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ের ক্ষেত্রেও বিদ্যুতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন ও বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুতের কারণে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। টেলিভিশন, রেডিও, কম্পিউটার, গেমিং ডিভাইস ও বিভিন্ন বিনোদনমূলক যন্ত্র বিদ্যুতের মাধ্যমে চলে। ফলে মানুষ  ঘরে বসেই নানা ধরনের বিনোদনের সুযোগ পাচ্ছে। বর্তমানে বৈদ্যুতিক ট্রেন, মেট্রোরেল ও বিভিন্ন বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ছে। এসব পরিবহন ব্যবস্থা আধুনিক ও পরিবেশ বান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে কয়লা, গ্যাস, পানি, সূর্যের আলো ও বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

কর্মক্ষেত্রে বিজ্ঞানের অবদান

আধুনিক কর্মজীবনে বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের কর্মক্ষেত্র আগের তুলনায় অনেক সহজ ও উৎপাদনশীল হয়েছে। একসময় যেসব কাজ করতে অনেক মানুষ, সময় ও শ্রমের প্রয়োজন হতো, বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে সেসব কাজ অল্প সময়ে সম্পন্ন করা যায়। অফিস, শিল্প কারখানা, কৃষি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান প্রায় সব কর্মক্ষেত্রেই বিজ্ঞানের অনেক ব্যবহার রয়েছে। কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিন ও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অফিসের কাজ দ্রুত সম্পন্ন করা যায়। নথিপথ তৈরি, হিসাব সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ও যোগাযোগের কাজ অনেক সহজ হয়েছে। আধুনিক যন্ত্র ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শিল্প কারখানায় দ্রুত ও বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা যায়। যন্ত্রের ব্যবহার উৎপাদনের সময় কমানোর পাশাপাশি পণ্যের মান ও নির্ভুলতা বৃদ্ধি করেছে। আধুনিত কৃষি যন্ত্র, সেচব্যবস্থা, উন্নত বীজ, সার ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৃষকদের কাজ সহজ করেছে। ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি ব্যবহারের ফলে কম সময়ে বেশি জমিতে কাজ করা সম্ভব হচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্র ও প্রযুক্তি মানুষের কাজের গতি বাড়িয়েছে। একই সময়ে বেশি কাজ করা এবং কম ভুলের মাধ্যমে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সফটওয়্যার উন্নয়ন, গ্রাফিক ডিজাইন, সাইবার নিরাপত্তা, ডেটা বিশ্লেষণ, রোবটিক্স, অনলাইন ব্যবসা ও ফ্রিল্যান্সিংয়ের মতো নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে।ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির কারণে বর্তমানে অনেক কাজ অফিসে উপস্থিত না থেকেও করা যায়। অনলাইন মিটিং, ক্লাউড স্টোরেজ ও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে দূরবর্তীভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। 

জীবনযাত্রার মান উন্নয়নে বিজ্ঞানের অবদান

বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করেছে। প্রাচীনকালে মানুষ প্রকৃতির ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ করতেও প্রচুর সময় শ্রম ব্যয় করতে হতো। বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের জীবন এখন  অনেক সহজ, আরামদায়ক, নিরাপদ গতিশীল হয়েছে। খাদ্য, বস্থ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিনোদন, কর্মসংস্থানসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান রয়েছে। আধুনিক জীবনযাত্রার উন্নয়নে বিজ্ঞানকে অন্যতম প্রধান শক্তি বলা যায়। বিজ্ঞানের কারণে বিভিন্ন রোগ নির্ণয় চিকিৎসার আধুনিক ব্যবস্থা গড়ে উঠেছে। মোবাইল ফোন, ইন্টারনেট, মেইল ভিডিও কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। আধুনিক যোগাযোগব্যবস্থা মানুষের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সামাজিক কর্মকান্ডকে আরও গতিশীল করেছে। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে বাস, ট্রেন, বিমান, জাহাজ, মেট্রোরেলসহ দ্রুতগতির যানবাহন তৈরি হয়েছে। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন ডিজিটাল শিক্ষাব্যবস্থার কারণে জ্ঞান অর্জনের সুযোগ অনেক বেড়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন বাড়িয়েছে। এর ফলে মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকের শ্রম সময়ও কমেছে। বিজ্ঞান প্রযুক্তির কারণে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। তথ্যপ্রযুক্তি, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, গবেষণা আধুনিক শিল্পে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। এর ফলে মানুষের আয় জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যায়। আবহাওয়া, শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে মানুষ সহজেই জানতে পারছে। টেলিভিশন, সিনেমা, অনলাইন ভিডিও, গান, কম্পিউটার বিভিন্ন ডিজিটাল মাধ্যম মানুষের বিনোদনের সুযোগ বাড়িয়েছে। 

দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তির অবদান আজ অপরিসীম। আধুনিক মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান প্রযুক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে বৈজ্ঞানিক আবিষ্কার প্রযুক্তির ওপর  নির্ভর করি। বিদ্যুৎ, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, আধুনিক যানবাহন, চিকিৎসা যন্ত্র, গৃহস্থালির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সবকিছুই আমাদের জীবনকে সহজ আরামদায়ক করে তুলেছে। বিজ্ঞান প্রযুক্তির কারণে শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য বিনোদনের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। মানুষ অল্প সময়ে অধিক কাজ করতে পারছে। তবে বিজ্ঞান প্রযুক্তির যেমন সুফল রয়েছে, তেমনি এর অপব্যবহার মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত মোবাইল ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ, প্রযুক্তি নির্ভরতার কারণে কর্মসংস্থানের পরিবর্তন এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব এসব বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে। তাই বিজ্ঞান প্রযুক্তিকে মানুষের কল্যাণে সঠিক দায়িত্বশীলভাবে ব্যবহার করা প্রয়োজন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url