বাংলাদেশে মাদকাসক্তি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ক্ষতিকর প্রভাবে জড়িয়ে পরলে তাদের শিক্ষা, কর্মজীন ও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পেতে পারে। মাদকের বিস্তারের পেছনে নানা কারণ কাজ করতে পারে। কৌতূহল, খারাপ সঙ্গ, পারিবারিক অশান্তি, হতাশা, সহজে মাদক পাওয়ার সুযোগ এবং মাদক সম্পর্কে সচেতনতার অভাব উল্লেখযোগ্য কারণ। অনেক সময় নতুন কিছু করার আগ্রহ বা বন্ধুদের প্রভাবের কারণে কেউ মাদক গ্রহণ শুরু করতে পারে। পরে মাদক অভ্যাসে পরিণত হয় এবং স্বাভাবিক জীবনকে ধ্বংস করতে পারে। মাদকাসক্তির প্রভাব পরিবারেও পড়ে। একজন মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ও মাদকের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা, অশান্তি ও সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মাদকাসক্তি বর্তমান সমাজের এক ভয়াবহ ও জটিল সামাজিক ব্যাধি। এটি মানুষের শারীরিক ও মানসিক শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত মানুষ কেবল নিজের জীবনই নষ্ট করে না বরং তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতির মুখে ঠেলে দেয়। বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ এই সমস্যার সবচেয়ে বড় শিকার।

মাদকাসক্তি শিক্ষাব্যবস্থা, সামাজিক শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাড়িয়েছে। মাদকাসক্তি হলো এমন একটি ক্ষতিকর অভ্যাস যেখানে একজন ব্যক্তি মাদকদ্রব্যের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। ইয়াবা, হেরোইন, গাজা, ফেনসিডিল, মদ ইত্যাদি মাদক মানুষের স্বাস্থ্য, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকাসক্তি সর্বনাশা রোগ। বেহুলা লখিন্দরের লোহার বাসরঘরে যেভাবে কালনাগ প্রবেশ করে দংশন করেছিল তেমনিভাবে সমাজের নিয়মনীতি, মূল্যবোধকে পাশ কাটিয়ে এই নেশা গ্রাস করে নিচ্ছে আমাদের যুবসমাজকে যা ভয়ানক আতঙ্কের বিষয়। এই নেশা বা মাদকাসক্তি সমাজকে বিষবাস্পে ভরিয়ে তুলছে। বিপন্ন করছে আগামী প্রজন্ম, আগামী পৃথিবীকে। এ অবস্থা থেকে মুক্তি প্রয়োজন। মাদকসক্তি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক বয়াভহ সামাজিক ব্যাধি। সম্মিলিতভাবে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মাদকদ্রব্যের উৎস
মাদকদ্রব্য বিভিন্ন প্রাকৃতিক ও রাসায়নিক উৎস থেকে তৈরি হতে পারে। কিছু মাদক উদ্ভিদজাত, আবার কিছু মাদক সম্পূর্ণভাবে রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়। মাদকদ্রব্যের ইতিহাস অত্যন্ত প্রাচীন হলেও আধুনিক যুগে এর উৎপাদন ও বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। একসময় আফিম, গাজা ও তামাকের মতো প্রাকৃতিক মাদকের সীমিত পরিসরে ব্যবহৃত হতো। বর্তমানে রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি ইয়াবা, হেরোইন, আইস ও কোকেনের মতো মাদক বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। আন্তর্জতিক অপরাধচক্র এসব মাদকের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নেশার ইতিহাস বেশ প্রাচীন। মদ, গাজা, ভাং, আফিম, চরস, তামাকের নেশার কথা মানুষের অজানা নয়। কিন্তু সেকালে তা ছিল অত্যন্ত সীমিত পর্যায়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নেশার উপকরণ হিসেবে ড্রাগের ব্যবহার বৃদ্ধি পায়। পরে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ভলিবিয়া, ব্রাজিল, ইকুয়েডর ইত্যাদি এলাকায় ড্রাগ তৈরির বিশাল বিশাল চক্র গড়ে ওঠে। ক্রমে বেদনানাশক ড্রাগ পাশ্চাত্যের ধনাঢ্য নেশার উপকরণ হয়ে দাড়ায়। বর্তমানে বিশ্বের দেশে দেশে মাদক মানুষকে ঠেলে দিচ্ছে যন্ত্রণা ও মৃত্যুর দিকে। মাদকদ্রব্যের উৎস বলতে মাদক কোথা থেকে আসে বা কীভাবে উৎপাদিত ও সরবরাহ করা হয় তা বোঝায়। মাদকদ্রব্যের প্রধান উৎসগুলো হলো আফিম, গাজা ও কোকা গাছের মতো উদ্ভিদ থেকে কিছু মাদকদ্রব্য সংগ্রহ করা হয়। ইয়াবা, মেথামফেটামিন ও বিভিন্ন সিনথেটিক মাদক রাসায়নিক উৎপাদন ব্যবহার করে অবৈধ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। অনেক মাদক বিদেশ থেকে সীমান্ত পথে বা চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করে। কিছু ঘুমের ওষুধ, ব্যথানাশক বা কাশির সিরাপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করলে তা মাদক হিসেবে অপব্যবহৃত হতে পারে। আন্তর্জাতিক ও স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র মাদক উৎপাদন, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকে এবং এর বিস্তারে ভূমিকা রাখে।
মাদকসক্তির কারণ
মাদকাশক্তির পেছনে একাধিক সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত কারণ কাজ করতে পারে। সাধারণ কৌতূহল বা নতুন কিছু চেষ্টা করার আগ্রহ থেকে কেউ মাদক গ্রহণ শুরু করতে পারে। পরে নিয়মিত ব্যবহারের ফলে নির্ভরশীলতা তৈরি হওয়ার ঝুকি থাকে। মাদকসক্তির পেছনে বহু কারণ রয়েছে। পারিবারিক অবহেলা, দারিদ্র্য, বেকারত্ব, মানসিক চাপ ও হতাশা অন্যতম কারণ। এছাড়া বন্ধুদের কুপ্রভাব এবং নৈতিক শিক্ষার অভাব তরুণদের মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। অনেক সময় কৌতুহল থেকে শুরু হওয়া মাদকগ্রহণ ধীরে ধীরে ভয়াবহ আসক্তিতে পরিণত হয়, যা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মাদকদ্রব্যের প্রতি মানুষের আসক্তি জন্মায় ধীরে ধীরে। একদিনে হঠাৎ করে কেউ এর প্রতি আসক্ত হয়না। মাদকাসক্তির পেছনে কতগুলো কারণ রয়েছে। ব্যক্তিজীবনে হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ। মানুষের জীবনে অনেক আশা থাকে। যখন এ আশা ব্যর্থতায় রূপ নেয় তখন সে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ে। বিশেষ করে যুবসমাজ মাদকাসক্ত বেশি হয়। কারণ তারা শিক্ষিত হওয়ার পর কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়ে। ফলে তারা হতাশ হয় এবং নেশা করে হতাশা ভুলে থাকতে চায়। মাদকাসক্তির জন্য পারিপার্শ্বিক পরিবেশ অনেকখানি দায়ি। যুবকেরা সঙ্গদোষে অর্থাৎ যারা মাদকদ্রব্য সেবন করে তাদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়। তরুণ সমাজ অনেক সময় কৌতুহলবশত নতুন জিনিসের স্বাদ গ্রহণ করার জন্যে মাদকের সাথে পরিচিত হয়। পরে আর এর থেকে বেরিয়ে আসতে পারে না। পরিবারে ঝগড়া অবহেলা বা সম্পর্কের সমস্যা মানসিক চাপ তৈরি করতে পারে। ব্যক্তিগত বা সামাজিক সমস্যার কারণে কেউ মাদকের দিকে ঝুকতে পারে। মাদকের স্বাস্থ্য ও সামাজিক ক্ষতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। মাদকের ক্ষতিকর দিক না জেনে পরীক্ষামূলকভাবে গ্রহণ করা।
কিশোর তরুণীদের মধ্যে মাদকের বিস্তার
কিশোর ও তরুণরা একটি দেশের ভবিষ্যৎ শক্তি। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে তাদের একটি অংশ মাদকের ঝুকিতে পড়ছে। কৌতূহল, বন্ধুদের চাপ, পারিবারিক অবহেলা, হতাশা বেকারত্ব, অপরাধপ্রবণ পরিবেশ এবং মাদকের সহজলভ্যতা এসব কারণে অনেক কিশোর তরুণ ধীরে ধীরে মাদকের দিকে আকৃষ্ট হতে পারে। প্রথমে কেউ শখ বা কৌতূহলবশত মাদক গ্রহণ করলেও পরবর্তী সময়ে তা অভ্যাস ও নির্ভরশীলতায় পরিণত হতে পারে। মাদকের বিস্তার কিশোর তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাদক গ্রহণের কারণে পড়াশোনায় মনোযোগ কমে যায়, বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত হওয়া, পরিবার থেকে দূরে সরে যাওয়া এবং বিভিন্ন সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ার ঝুকি বাড়তে পারে। একই সাথে মাদকাসক্তি পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে এবং একজন তরুণের সম্ভাবনায় ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মাদকাসক্তি সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিশোর তরুণদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ।কিশোর তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, বই পড়া, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, স্বেচ্ছাসেবা ও দক্ষতা উন্নয়নমূলক কাজে উৎসাহিত করা প্রয়োজন। পাশাপাশি মাদক সরবরাহ অবৈধ ব্যবসার বিরুদ্ধে আইন প্রয়োগ এবং কিশোরদের নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক সুযোগ দিতে পারলে মাদকের বিস্তার কমিয়ে তাদের দেশের উন্নয়নের কাজে সম্পৃক্ত করা সম্ভব।
মাদকাসক্তির লক্ষ্য
মাদকাশক্তি প্রতিরোধের মূল লক্ষ্য হলো ব্যক্তি, পরিবার ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। এক্ষেত্রে শুধু মাদক গ্রহণ বন্ধ করাই নয় বরং মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং নতুন করে কেউ যাতে মাদকে জড়িয়ে না পড়ে সেই পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ।মাদকাসক্তির লক্ষ্য বলতে বোঝায় মাদক গ্রহণের ফলে ব্যক্তি যে মানসিক বা শারীরিক অনুভূতি পেতে চায়। তবে এই লক্ষ্যগুলো সাময়িক এবং শেষ পর্যন্ত ক্ষতিকর। মাদক ব্যবসায়ীদের মূল লক্ষ্য হলো অল্প সময়ে বিপুল অর্থ উপার্জন করা। তারা পরিকল্পিতভাবে তরুণ সমাজকে মাদকের দিকে আকৃষ্ট করে। অপরদিকে একজন মাদকাসক্ত ব্যক্তির একমাত্র লক্ষ্য হয়ে দাড়ায় যেকোনো উপায়ে মাদক সংগ্রহ করা। এই লক্ষ্য থাকে শিক্ষা, পরিবার ও সামাজিক দায়িত্ব থেকে সম্পূর্ণ বিচ্যুত করে ফেলে। অনেকেই আনন্দ বা উচ্ছ্বাস পাওয়ার জন্য মাদক গ্রহণ করেন। দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগ থেকে সাময়িক মুক্তি পেতে কেউ কেউ মাদক গ্রহণ করেন। নতুন কিছু অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ থেকেও অনেক তরুণ মাদকে জড়িয়ে পড়ে। বন্ধুদের সাথে তাল মিলাতে বা তাদের চাপে মাদক গ্রহণ শুরু হতে পারে।ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যাকে ভুলে থাকার জন্য অনেকে মাদক গ্রহণ করে। কেউ কেউ মনে করে মাদক কাজের ক্ষমতা বা সাহস বাড়ায়, যা সম্পূর্ণ ভুল ধারণা।
বাংলাদেশে মাদকের আগ্রাসন
বাংলাদেশে মাদকাশক্তি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। মাদকের অবৈধ সরবরাহ ও ব্যবহার ব্যক্তি থেকে শুরু করে পরিবার ও সমাজের ওপর নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। । মাদকাশক্তির ফলে পরিবারে অশান্তি, হতাশা, বেকারত্ব, সচেতনতার অভাব এবং মাদকের সহজলভ্যতাসহ বিভিন্ন কারণ কাজ করতে পারে। আমাদের দেশে মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে দেশের প্রবেশ করা এসব মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মায়ানমার থেকে এ দেশে প্রবেশ করছে ইয়াবা যাতে আক্রান্ত হয়েছে বহু তরুণ তরুণী ও যুবক যুবতী। দর্শনার ‘কেরু এন্ড কোম্পানি’ এদেশের একমাত্র লাইসেন্সধারী মদ অবৈধভাবে অবাধে বিক্রি হচ্ছে। এছাড়া গাজা ও আফিমের মতো মাদকদ্রব্য প্রায় উন্মুক্তভাবে দেশের সর্বত্রই বিক্রি হচ্ছে এবং মাদকসেবিরা তা অবাধে ক্রয়ও করছে। বাংলাদেশে বর্তমানে মাদকের আগ্রামন একটি জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। শহর ও গ্রাম উভয় জায়গাতেই মাদকাসক্তির ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে কিশোর ও যুবসমাজ এই সমস্যার সবচেয়ে বড় শিকার। ফলে অপরাধ, চুরি, চিন্তাই ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। মাদকের সহজলভ্যতা, বেকারত্ব, অসৎ বন্ধুর প্রভাব, পারিবারিক অবহেলা এবং সচেতনতার অভাব অনেক তরুণকে মাদকের দিকে ঠেলে দেয়। ফলে শিক্ষা জীবন ব্যাহত হয়, অপরাধ বৃদ্ধি পায়, পারিবারিক অশান্তি তৈরি হয় এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়। পাশাপাশি মাদকাশক্তির কারণে দেশের কর্মক্ষম জনশক্তি ক্ষতিগ্রস্ত হয়, যা অর্থনৈতিক উন্নয়নের জন্যও বড় বাধা। এই সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির কার্যকর অভিযান, সীমান্তে কঠোর নজরদারি, মাদকবিরোধী আইন প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা আরও জোরদার করা।
মাদকাসক্তির কুফল
মাদকাসক্তির কুফল অত্যন্ত ভয়াবহ ও সুদূরপ্রসারী। এটি মানুষের শরীরকে দুর্বল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মানসিক ভারসাম্য নষ্ট করে। মাদকাসক্তব্যক্তি অপরাধপ্রবণ হয়ে ওঠে এবং পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাড়ায়। ফলে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। মাদকাসক্তির শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। একজন মাদকসেবির যেমন শারীরিক, মানসিক ও পারিবারিক ক্ষতি সাধিত হয় তেমনি সমাজ জীবনে, রাষ্ট্রীয় এবং সর্বোপরি জাতীয় জীবনে এর নেতিবাচক প্রভাব একসময় মারাত্মকভাবে ধ্বংস করে দেয় কোনো দেশের অর্থনীতি। বস্তুত দেশের চালিকাশক্তি বলে খ্যাত যে যুবসমাজ তারাই যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন সে দেশ পঙ্গু হয়ে যায়। সমস্ত উন্নয়ন ও অগ্রগতি মুখ থুবরে পড়ে। আর এর মাশুল দিতে হয় পুরো জাতিকে। মাদকাসক্তির কুফল মাদক গ্রহণে মস্তিষ্ক, হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হতে পারে। মাদকাসক্ত ব্যক্তি বিষণ্ণতা, উদ্বেগ, স্মৃতিশক্তি হ্রাস, অস্তিরতা ও হ্যালুসিনেশনের মতো সমস্যায় ভোগতে হয়। মাদকাসক্তির কারণে পরিবারে কলহ, অবিশ্বাস, বিচ্ছেদ এবং সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মাদকের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় ব্যক্তি ও পরিবার আর্থিক সংকটে পড়ে এবং অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যায়, পরীক্ষার ফল খারাপ হয় এবং চাকরীজীবীদের কর্মদক্ষতা হ্রাস পায়। মাদকের অর্থ জোগার করতে অনেকেই চুরি, ডাকাতি, চিন্তাই, প্রতারণা ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। মাদকাসক্ত ব্যক্তি সমাজে সম্মান হারায় এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মক্ষম জনগোষ্ঠীমাদকাসক্ত হলে উৎপাদনশীলতা কমে যায় ফলে দেশের অর্থনীতি ও উন্নয়ন ব্যাহত হয়। মাদকসেবন বহন বা ব্যবসার সাথে জড়িত থাকলে আইনগত শাস্তি, কারাদন্ড ও জরিমানার সম্মুখিন হতে চায়। মাদকাসক্তি একজন মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও সুন্দর ভবিষ্যতকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়।
আন্তর্জাতিক সংস্থার কর্তব্য
মাদকাসক্তি একটি আন্তর্জাতিক সমস্যা হওয়ায় এটি প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো, গবেষণা পরিচালনা এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণে সহায়তা করতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব হলো মাদক উৎপাদন ও চোরাচালান রোধে বিভিন্ন দেশকে সহযোগিতা করা। তথ্য আদান প্রদান, যৌথ অভিযান ও নীতিগত সহায়তার মাধ্যমে তারা বিশ্বব্যাপী মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব সংস্থা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। মাদক প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থার কর্তব্য হলো মাদক পাচার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ে গবেষণা ও তথ্য বিনিময়ে সহায়তা করা। তরুণদের মাদক থেকে দূরে রাখতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করা।বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান প্রদান ও সমন্বয়ের মাধ্যমে পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।উন্নয়নশীল দেশগুলোকে মাদক নিয়ন্ত্রণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া। সীমান্ত অতিক্রমকারী মাদক চক্র শনাক্ত ও দমনে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা। মাদকের বিস্তার, কারণ ও প্রতিকার নিয়ে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা। মাদক নিয়ন্ত্রণে কার্যকর আন্তর্জাতিক চুক্তি, নীতি ও মানদন্ড প্রণয়নে নেতৃত্ব দেওয়া এবং সদস্য রাষ্ট্রগুলোকে তা বাস্তবায়নে উৎসাহিত করা। বিশ্বব্যাপি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযান পরিচালনা করা। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন দেশের সরকারকে নীতিগত ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। শিশু ও তরুণদের মাদক থেকে রক্ষা করতে শিক্ষ, সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে সহায়তা করা।
মাদকাশক্তির শারীরিক ক্ষতি
মাদকাসক্তি মানুষের ওপর নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মাদকের ধরন, মাত্রা ও ব্যবহারের সময়ের ওপর ক্ষতির মাত্রা নির্ভর করে দীর্ঘদিন মাদক গ্রহণ করলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাশক্তিতে সমস্যা দেখা দিতে পারে। কিছু মাদক হৃদস্পন্দন ও রক্তচাপ অস্বাভাবিকভাবে বাড়াতে পারে। ধূমপানের মাধ্যমে গ্রহণ করা মাদক শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন কিছু মাদক গ্রহণে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। কিছু মাদক কিডনির স্বাভাবিক কার্যক্রমে সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদি মাদক ব্যবহার শরীরকে বিভিন্ন রোগের ঝুকিতে ফেলতে পারে। ক্ষুদা ও ঘুমের স্বাভাবিকতা নষ্ট হয়ে ওজন কমা ও দুর্বলতা দেখা দিতে পারে। মাদকের প্রভাবে বিচার বিবেচনা ও শরীরের সমন্বয় ক্ষমতা কমে গিয়ে দুর্ঘটনার ঝুকি বাড়তে পারে।
সমাজের নেতাদের কর্তব্য
মাদকাসক্তি প্রতিরোধে সমাজের নেতা, জনপ্রতিনীদি গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সমাজের মানুষের কাছে সচেতন ও ইতিবাচতা আচরণের উদাহরণ তৈরি করতে পারে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করা তাদের প্রধান দায়িত্ব। সমাজের নেতৃ স্থানীয় ব্যক্তিদের মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনীধিরা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। নৈতিক শিক্ষা প্রচার, সচেতনতামূলক কর্মসূচি এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা সমাজকে মাদকমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাদকের ক্ষতিকর দিকগুলোর প্রতি সমাজের নেতাদের যেসকল কর্তব্য রয়েছে তা হলো নিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা উচিত। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও সামাজিক সেবায় তরুণদের সম্পৃক্ত করে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে। সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিক শিক্ষার প্রসারে সমাজের নেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের ঘৃণা না করে চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ করে দিতে সহযোগিতা করা উচিত। সমাজের নেতাদের নিজেরা আইন মেনে চলতে হবে এবং অন্যদেরও আইন মানতে উৎসাহিত করতে হবে। অভিবাবক, শিক্ষক ও স্থানীয় সংঘটনগুলোর সঙ্গে একযোগে কাজ করে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ন্যায়, সততা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলার জন্য নেতাদের আদর্শ ভূমিকা পালন করা উচিত।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন
মাদকাসক্তি একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্বাস্থ্যগত সমস্যা। মাদকাসক্ত ব্যক্তিকে শুধু শাস্তি দেওয়ার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন। মাদকাসক্ত ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা উচিত। অনেক ক্ষেত্রে মাদক হঠাৎ বন্ধ করলে প্রত্যাহারজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং প্রত্রিয়ার সাথে যুক্ত করা উচিত। পরিবারের ভালোবাসা, ধৈর্য ও সহযোগিতা একজন মাদকাসক্ত ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুনর্বাসনের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক সামাজিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। চিকিৎসার পর তাদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে যুক্ত করা যেতে পারে। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং পুনরায় মাদকের দিকে ফিরে যাওয়ার ঝুকি কমাতে সহায়তা করে একই সাথে সমাজের উচিত তাদের প্রতি ঘৃণা বা অবজ্ঞা না দেখিয়ে সহানুভূতিশীল ও সহযোগিতামূলক আচরণ করা। চিকিৎসার পর সুস্থ ব্যক্তিকে সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দিতে হবে। তাকে সবসময় সন্দেহের চোখে দেখলে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে যা পুনরায় মাদক ব্যবহারের ঝুকি বাড়াতে পারে। চিকিৎসা শেষ হওয়ার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারের নজরদারি প্রয়োজন হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠার পরও নিয়মিত ফলোআপ ও পারিবারিক সহযোগিতা প্রয়োজন। সঠিক চিকিৎসা, মানসিক সহায়তা, পরিবার ও সমাজের সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ এই সমন্বিত উদ্যোগই মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরে আসতে সহায়তা করতে পারে।
আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার ভূমিকা
মাদকাসক্তি ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে আইন প্রণয়নকারী ও আইন প্রয়োগকারী সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদকের উৎপাদন, পাচার, বিক্রি ও অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রণয়ন এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ প্রয়োজন। আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের দায়িত্ব হলো সময়ের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন ও নীতিমালা তৈরি ও সংশোধন করা। একই সাথে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি। আইন প্রয়োগকারী সংস্থাকে সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাদকের বিরোদ্ধে আইন প্রনয়ণ ও প্রয়োগকারী সংস্থার ভূমিকা হলো মাদক উৎপাদন, পাচার এবং সেবনের বিরোদ্ধে কার্যকর ও কঠোর আইন প্রণয়ন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের গ্রেফতার করতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো অপরাধী যেন আইনের ফাক গলিয়ে বেরিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে। মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাদক চক্রান্ত শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধের উৎস নির্মূলের ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। মাদকমুক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করতে হবে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে হবে।
বিশ্বজুড়ে মাদকবিরোধী আন্দোলন ও বাংলাদেশ
বিশ্বজুড়ে মাদকবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। বাংলাদেশও এই আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মাদকবিরোধী দিবস পালন, গণসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগনকে সচেতন করা হচ্ছে। তবে এসব উদ্যোগ আরও ব্যাপক ও কার্যকর করা প্রয়োজন।বিশ্বজুড়ে মাদকবিরোধী আন্দোলন ও বাংলাদেশ যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো মাদক উৎপাদন, পাচার ও অপব্যবহার রোধে যৌথভাবে কাজ করছে। সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগ, সীমান্তে নজরদারি বৃদ্ধি, সচেতনতামূলক প্রচারণা এবং মাদকাসক্তের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মাদক পাচার ও ব্যবসা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো তরুণদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ প্রতিবেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তথ্য বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সীমান্তবর্তী মাদক পাচার প্রতিরোধে কাজ করছে। সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মাদকাসক্তির প্রতিকার
মাদকাসক্তির ভয়াবহ পরিণতির কথা বিবেচনা করে প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন। মাদকাসক্তির পরিণতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। উন্নত চিকিৎসার মাধ্যমে মাদকাসক্তদের সুস্থ করে তুলতে হবে। নেশা গ্রহণ যাতে না বাড়ে সে সম্পর্কে তরুণ সমাজের কাছে নৈতিক মূল্যবোধের প্রসার ঘটাতে হবে। রিহ্যাব ভালো অবদার রাখে মাদকাসক্তদের সুস্থতার জন্য। অ্যান্টি ড্রাগ, ড্রাগ থেরাপি, সাইকো থেরাপি ইত্যাদি প্রক্রিয়ায় মাদকাসক্তদের সুস্থ করে তুলতে হবে। প্রয়োজনে কিছু দিন কারাগারে রাখা যেতে পারে। এই জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়া জরুরি। এছাড়াও সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও বিভিন্ন গনমাধ্যমে মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে। মাদক উৎপাদন, চোরাচালান ইত্যাদি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরভাবে দমন কর্মসূচি গ্রহণ করতে হবে। মাদকাসক্তির প্রতিকারগুলো হলো পরিবারের সদস্যদের ভালোবাসা, নজরদারি ও সঠিক দিকনির্দেশনা মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার চর্চা বাড়াতে হবে, যাতে তরুণরা মাদকের প্রতি আকৃষ্ট না হয়। শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক প্রচার চালাতে হবে। মাদক উৎপাদন, পাচার ও বিক্রির বিরোদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের ঘৃণা না করে চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, স্বেচ্ছাসেবকমূলক কাজ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। অবৈধ মাদক পাচার বন্ধে সীমান্তে নিারপত্তা ও নজরদারি আরও জোরদার করতে হবে। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মাদকাসক্তি ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর সমস্যা। মাদকের কারণে একজন মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট হওয়ার পাশাপাশি তার শিক্ষা, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক মর্যাদাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে মাদকের বিস্তার একটি দেশের ভবিষ্যৎ মানবসম্পদের জন্য উদ্বেগের বিষয়। মাদক সরবরাহ ও অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সুযোগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মানসিক সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন। যারা ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের প্রতি ঘৃণা বা অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ দিতে হবে। পরিবারকেও তাদের পাশে দাড়িয়ে সুস্থ জীবনে ফিরে আসতে উৎসাহিত করতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টা, সামাজিক সচেতনতা, কার্যকর আইন প্রয়োগ এবং মানবিক পুনর্বাসনের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা, সৃজনশীলতা ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে পারলেই একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।